editor
প্রকাশিত: 7:11 PM, December 26, 2022
কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. আবুল কালাম আজাদ বলেছেন, আয়কর আইনজীবীগণ দেশের রাজস্ব বাড়াতে সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছেন। আয়কর খাতে নিয়োজিত সকল আইনজীবী দক্ষতার সাথে দায়িত্ব পালন করলে দেশের রাজস্ব আহরণ যেমন বাড়বে, তেমনি আইন পেশার মর্যাদা ও গুরুত্ব বাড়বে। এতে জনগণের মধ্যে আয়কর দেওয়ার ভীতিও দূর হবে।
তিনি সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে নগরীর মেন্দিবাগস্থ সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির কনফারেন্স হলে কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. আবুল কালাম আজাদ ও কর অঞ্চল রেঞ্জ-২ এর পরিদর্শী যুগ্ম কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলামের বদলি জনিত বিদায় উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, দীর্ঘদিন একই কর্মস্থলে কাজ করলে আন্তরিকতার পরিবেশ বৃদ্ধি পায়। বিদায়কালে আমি বলতে চাই, সিলেটের মানুষ তথা কর আইনজীবীগণ অত্যন্ত আন্তরিক মনোভাবাপন্ন। আমার কর্মকালীন সময়ে তাদের সহযোগিতার কথা কখনো ভুলবো না। সিলেট অঞ্চলের কর আদায় সহ সার্বিক কাজে ছিলেন অতি আন্তরিক। আমি তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। অপর বিদায়ী অতিথি যুগ্ম কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম সিলেটে কর্মকালীন সময়ে কর আইনজীবীদের সার্বিক সহযোগিতার প্রশংসা করেন। ভবিষ্যতে কর অঞ্চলের অন্যান্য কর্মকর্তাদের সরকারের রাজস্ব আদায় সহ অন্যান্য কর্মকান্ডে কর আইনজীবীদের ভূমিকা রাখার আহ্বান জানান।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এম শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত কুমার রায়ের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সজল কুমার রায়। বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এডভোকেট আবু মোহাম্মদ আসাদ, সমিতির সাবেক সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, এডভোকেট আবুল ফজল, সিনিয়র আয়কর আইনজীবী বিধু ভূষণ ভট্টাচার্য্য প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিবৃন্দদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। কর অঞ্চলের অন্যান্য কর্মকর্তা ও আয়কর আইনজীবীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন