editor
প্রকাশিত: 7:34 PM, December 26, 2022
ডিএসএস ডেস্ক :: পৌষের মাঝামাঝি সময়ে সিলেটের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এ বৃষ্টিপাতের প্রবণতা আগামী দুইদিন অব্যাহত থাকতে পারে ও তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, সিলেট অফিস।
সোমবার (২৬ ডিসেম্বর) সিলেট আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের কারণে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে এই বৃষ্টি হচ্ছে। সিলেটে এই বৃষ্টি আগামীকাল মঙ্গলবারও কিছুটা থাকবে।
সিলেট আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৬২ দিন পর জেলায় আজ সোমবার সকাল ছয়টার পর ৮ দশমিক ৬ মি.মি. বৃষ্টি হয়েছে। পৌষ মাসের মাঝামাঝি সময় হলেও সিলেটে এবার শীতের তীব্রতা কম। তবে আজকের বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে সেটা খুব একটা বেশি নয়।
সাঈদ আহমদ চৌধুরী বলেন, আজ সকালে যে বৃষ্টি হয়েছে সেটির পূর্বাভাস ১০ দিন আগেই জানা গিয়েছিল। পুরো জেলাতেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আগামীকাল মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সেটি জেলার সব জায়গায় হওয়ার সম্ভাবনা কম। এলাকাভেদে বৃষ্টি হতে পারে। বৃষ্টি শেষে জানুয়ারির শুরুতে শীতের তীব্রতা বাড়তে পারে।
ডিএসএস/ এস এ
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে