editor
প্রকাশিত: 7:44 PM, December 26, 2022
ডিএসএস ডেস্ক :: সম্প্রীতি রক্ষায় সকল ধর্মের নেতাদের সহযোগিতা চাইলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সোমবার বিকালে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্য এই সহযোগিতা প্রত্যাশা করে তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার ধর্মীয় সম্প্রীতির দেশ। কিছু মানুষ চায় এই সম্প্রীতি নষ্ট করতে। জঙ্গিবাদ ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে ধর্মীয় সম্প্রদায়ের ঐক্য বিনষ্ট করতে ষড়যন্ত্র করা হচ্ছে। আপনাদের সচেতন থাকতে হবে। জনপ্রতিনিধি, প্রশাসনতন্ত্র ও সকল ধর্মের নেতাদের সহযোগিতায় ধর্মীয় সম্প্রীতি অটুট রাখতে হবে।
এসময় প্রতিমমন্ত্রী আরও বলেন, সাড়ে ৭ কোটি মানুষ স্বাধীনতার পড়ে খেতে পারেনি। তাদের দুবেলা খাবারের সুযোগ ছিল না। এখন ১৭ কোটি মানুষ এই দেশে বসবাস করছে৷ তিন বেলা খেয়ে বাঁচতেছে। সৃষ্টিকর্তা হলেন যিনি উনি রিযিকের ব্যবস্থা করবেন। এখন কিন্তু দেশে পরিবার পরিকল্পনার উপর বেশি চাপ নেই। প্রধানমন্ত্রী বলেন জনগন আমার সম্পদ। ১৭ কোটি মানুষ আর তাদের ৩৪ কোটি হাত এক যুগে কাজ করে অবস্যই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পোঁছতে সম্ভব হবো।
তিনি বলেন আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হবে। নির্বাচনে ভোট দিয়ে আওয়ামীলীগকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে সকলকে আহ্বান করেন তিনি।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এর সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র নাদের বখ্ত, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম মানস, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসারগণ, অফিসার ইনচার্জগণ; জনপ্রতিনিধিবৃন্দ, ধমীর্য় নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিএসএস/ এস এ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে