editor
প্রকাশিত: 8:07 PM, December 26, 2022
ডিএসএস ডেস্ক :: বাংলাদেশ থেকে ১৮০ জন রোহিঙ্গা নাগরিক নিয়ে ছেড়ে যাওয়া একটি নৌকা ডুবে গেছে। নৌকাটিতে থাকা সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক টুইটে এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
ইউএনএইচসিআর জানায়, নৌকায় থাকা রোহিঙ্গাদের সঙ্গে তাদের আত্মীয়স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এজন্য ধারণা করা হচ্ছে, সাগরে থাকা নৌকাটি ডুবে গেছে। তবে নৌকাটি কোথায় যাচ্ছিল, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি ইউএনএইচসিআর।
এদিকে প্রায় এক মাস ধরে সমুদ্রে থাকার পর ভাঙা একটি নৌকায় করে ৫৭ জন রোহিঙ্গা ইন্দোনেশিয়ার পশ্চিম উপকূলে পৌঁছেছেন। রোববার (২৫ ডিসেম্বর) তারা দেশটির বান্দা আচেহ প্রদেশের উপকূলে পৌঁছান।
এর আগে গত সপ্তাহে ভারতের উপকূলে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা উদ্ধার করা হয়। সেই নৌকায় ক্ষুধা-তৃষ্ণায় ২০ জনের মৃত্যু হয়েছিল। নৌকাটিতে অন্তত ১০০ জন ছিলেন। চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কার উত্তর উপকূল থেকে ১০৪ জন রোহিঙ্গাসহ একটি নৌকা উদ্ধার করে দেশটির নৌবাহিনী।
গণহত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালে কয়েক লাখ রোহিঙ্গা নাগরিক মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নেয়। আগে থেকে থাকা রোহিঙ্গাসহ প্রায় ১২ লাখ মিয়ানমারের নাগরিক এখন বাংলাদেশের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। মিয়ানমার তাদের নাগরিকদের বারবার দেশে ফিরিয়ে নেবে বলে আশ্বাস দিলেও এখনও একজন রোহিঙ্গাকেও নেয়নি। সরকার এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ ভাসানচরে পুনর্বাসন করেছে। বাকিরা কক্সবাজারে ক্যাম্পে অবস্থান করছে।
তবে আশ্রয়শিবিরে থাকা অনেক রোহিঙ্গা উন্নত জীবনের আশায় ইন্দোনেশিয়া-মালয়েশিয়ায় পাড়ি জমানোর চেষ্টা করছেন। এজন্য তারা নৌকায় করে সাগর পাড়ি দেওয়া করছেন। এতে প্রায়ই দুর্ঘটনায় তাদের মৃত্যু হচ্ছে।
ডিএসএস/ এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন