editor
প্রকাশিত: 9:26 PM, October 31, 2020
দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের গোপশহর জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের মাঠ রক্ষার্থে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। গতকাল শনিবার দুপুরে গোপশহর জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে গোপশহরসহ মোল্লারগাঁও ইউনিয়নের ছাত্রসমাজ, যুবসমাজ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। সিলেট জেলা খেলোয়াড় কল্যাণ সংস্থার সাবেক সহসভাপতি জাকারিয়া খানের সভাপতিত্বে ও সাবেক ফুটবলার সাকের খানের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রচারে বিদ্যালয়ে ভবনের বিকল্প নেই। ঠিক তেমনি শিক্ষার্থীদের শরীরচর্চার জন্য মাঠের প্রয়োজন। মাঠ ধ্বংস করে ভবন নির্মাণের কোন যুক্তিকতা নেই। বিদ্যালয়ে নতুন একটি চারতলা ভবন নির্মাণ প্রক্রিয়া চলছে। কর্তৃপক্ষ মাঠের মধ্যে নতুন ভবন নির্মাণ করতে চাচ্ছেন। অথচ একটি পুরাতন ভবন রয়েছে। বক্তারা মাঠে ভবন নির্মাণ না করে পুরাতন ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, আজির উদ্দিন আহমদ, রাজু আহমদ, আবদাল আহমদ, সুলতান খান, মুর্শেদ খান, শাহনেওয়াজ খান শাকিল, মুনহাজ খান, এ এইচ খান নাঈম, হাবিব আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন