editor

প্রকাশিত: 7:33 PM, December 28, 2022

শিক্ষাখাতে পৃষ্ঠপোষকতা ছাড়া কখনোই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: খালেদ

শিক্ষাখাতে পৃষ্ঠপোষকতা ছাড়া কখনোই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: খালেদ

ডিএসএস প্রতিনিধি :: হাজী খুরশিদ আলী ও ছায়ারুন নেছা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান ও সি আর পির অন্যতম সদস্য ভেলরি টেইলর ট্রাস্ট ইউকের ট্রেজারার সাইয়্যেদুল ইসলাম খালেদ বলেছেন, শিক্ষাই জাতীর মেরুদণ্ড নয় বরং জাতির হৃদপিণ্ড। যে জাতি যত বেশি শিক্ষাখাতে পৃষ্ঠপোষকতা করে এগিয়েছে সেই জাতি উন্নতি করতে পেরেছে। এজন্য আমাদের বাংলাদেশের মত একটি গুরুত্বপূর্ণ এবং সচেতন মানুষের বসবাস থাকা দেশে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছাড়াও ব্যক্তিগত পৃষ্ঠপোষকতা প্রয়োজন। এতে করে একটি প্রতিষ্ঠান আরও বহুদূর এগিয়ে যায়।

তিনি তার পিতা মরহুম খুরশিদ আলীর কথা স্বরণ করে বলেন, তিনি এমন একজন অভিভাবক ছিলেন যে কারণে আজ আমি আপনাদের সামনে এসে শিক্ষাখাতে পৃষ্ঠপোষকতা করতে পেরেছি। যদি আমার পিতা মাতা এ পর্যন্ত আমাকে আসতে সহযোগিতা না করতেন তাহলে আমি তা করতে পারতাম না। এজন্য প্রত্যেক ব্যক্তিকে উন্নত চরিত্র এবং সন্তানদের উন্নয়নমুখী কাজে সমর্থন দেওয়া প্রয়োজন।

বুধবার (২৮ ডিসেম্বর) ফেঞ্চুগঞ্জে প্রতি বছরের ন্যায় এবারও উপজেলার মশাহিদ আলী দাখিল বালিকা মাদরাসায় মাদরাসা কনফারেন্স রুমে মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও আলহাজ্ব খুরশিদ আলী ও ছায়ারুন নেছা বৃত্তি এবং স্বরণ সভা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ছালিম আহমেদের সঞ্চালনায় ও মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম মিফতার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হিরো চাইল্ড প্রি ক্যাডেট একাডেমির অধ্যক্ষ বাবু রবীন্দ্র কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা মিসেস মনোয়ারা আলী, কো-প্রতিষ্ঠাতা মিসেস হাজেরা ইসলাম খালেদ, নির্বাহী প্রধান মুহাম্মদ আব্দুল মালিক, প্রতিবন্ধী অধিকার ফোরাম বাংলাদেশের আহবায়ক ও সাংবাদিক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল, সিনিয়র সাংবাদিক মো. শামস উদ্দিন, শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলাম, মশাহিদ আলী দাখিল বালিকা মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মোশাররফ হোসেন খালেদ, সাবেক শিক্ষক মাওলানা ইয়াহিয়া আহমেদ,দক্ষিণ ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির সহ-সম্পাদক সায়েমুল আরেফিন ফুয়াদ প্রমুখ।

শেষে মোট ২৪ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি তুলে দেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

ডিএসএস/ এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক