editor
প্রকাশিত: 7:35 PM, December 29, 2022
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ বলেছেন, তথ্য প্রযুক্তিতে দক্ষ নতুন প্রজন্মই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়েই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করবে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘ফ্রিল্যান্সিং আইডিয়া শেয়ারিং’ শীর্ষক সেমিনার ও সফল ফ্রিল্যান্সারদের মধ্যে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে এন এম জিয়াউল আলম পিএএ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা চান, বাংলাদেশে কেউ চাকরির আশায় বসে থাকবেনা বরং চাকরি দেবে। তাই ফ্রিল্যান্সার পড়ে তুলতে ২০১২ সাল থেকে ব্যাপক কর্মযজ্ঞ চলছে। ইতোমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৮০ হাজার যুবক-যুবতিকে। প্রশিক্ষিত সবাই যোগ্যতা অনুযায়ী চাকরির চেয়ে অনেক বেশি আয় করছেন।
তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ মহাপরিকল্পনার খসড়া তৈরি হয়ে গেছে সেই সাথে প্রতিটি জেলায় একটি করে হাইটেক পার্ক ও প্রত্যেক উপজেলায় একটি করে আইটি প্রশিক্ষণ কেন্দ্র করা হচ্ছে।
ফ্রিল্যান্সারদের সংযোগ সুবিধার জন্যে ব্যবহার করতে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠানের শেখ রাসেল আইটি ল্যাব। এ পর্যন্ত ৩ হাজার ৮০০ ইউনিয়নে চলে গেছে ব্রডব্যান্ড কানেকটিভিটি। হাওর ও দ্বীপ এলাকায় স্যাটালাইটের মাধ্যমে কানেকটিভিটি দেওয়া হবে, এছাড়াও নানা পরিকল্পনা রয়েছে। সিলেট অঞ্চলে ফ্রিল্যান্সিংয়ের বিপুল সম্ভাবনা রয়েছে এবং এ ব্যাপারে সরকার থেকে আগ্রহীদেরকে সবধরনের সহযোগিতা দেওয়া হবে।
সিলেট জেলা প্রশাসক মো মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা তানজিবা রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন আর্নিং এন্ড লার্নিং উন্নয়ন প্রকল্প পরিচালক মো হুমায়ুন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ও ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক খায়রুল আমীন, সিলেট বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক জুলিয়া যেসমিন মিলি, জেলা তথ্য অফিসের উপপরিচালক মো সালাহউদ্দিন ও সিগমা, সিস্টেম লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক মো মোস্তফা আল হুসাইন সহ প্রমুখ। সেমিনার শেষে ৭০ জন সফল ফ্রিল্যান্সারের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন