editor
প্রকাশিত: 4:11 PM, December 30, 2022
ডিএসএস ডেস্ক :: চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমানের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভারতের দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। দুদেশের আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে ফিরিয়ে আনার পর শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে নিজ গ্রামে তাকে সমাহিত করা হয়।
এর আগে মৃত্যুর তিনদিন পর শুক্রবার ভোর ৫টায় নিজ এলাকা দর্শনায় এসে পৌঁছায় মতিয়ার রহমানের মরদেহ। এদিন সকাল ১০টায় দর্শনা সরকারি কলেজ মাঠ চত্বরে হয় তার প্রথম জানাজা। পরে বেলা সাড়ে ১১টায় ঈশ্বরচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে নিজ গ্রাম ঈশ্বরচন্দ্রপুর কবরস্থানে তার দাফনকাজ সম্পন্ন হয়।
জানাজায় অংশ নেন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলামসহ দলীয় নেতাকর্মী ও স্বজনরা।
নিহত মেয়র মতিয়ার রহমানের ভাই আতিয়ার রহমান হাবু জানান, বেশ কিছুদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন দর্শনা পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভপাতি মতিয়ার রহমান। দফায় দফায় ভারতে চিকিৎসাও নেন তিনি। সর্বশেষ তার স্ত্রীর শরীর থেকে লিভার প্রতিস্থাপন করা হয়। চিকিৎসাধীন ছিলেন দিল্লির অ্যাপোলো হাসপাতালে। অবশেষে গত ২৭ ডিসেম্বর ভোর সাড়ে ৫টায় মৃত্যু হয় তার।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন