editor
প্রকাশিত: 6:58 PM, December 30, 2022
মানুষের মৌলিক অধিকারের অন্যতম হলো চিকিৎসা। বিভিন্ন কারণে প্রায়শ অনেক মানুষ চিকিৎসাবঞ্চিত হয়। বিশেষ করে সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের নাক-কান-গলার বিভিন্ন সমস্যায় যারা ভোগে থাকেন, আর্থিক অস্বচ্ছলতার কারণে অপারেশন করানো তাদের পক্ষে সম্ভব হয়ে উঠে না। ডা. নুরুল হুদা নাঈম এক্ষেত্রে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই মহৎ উদ্যোগের মাধ্যমে এ যাবত প্রায় শতাধিক রোগীর ফ্রি অপারেশন করা হয়েছে। সমাজের প্রতিটি স্তরে ডা. নাঈম অনুকরণীয়।
‘আসুন জন্মদিনে একটি ভালো কাজ করি’ এই স্লোগানের প্রতিপাদ্যকে সামনে রেখে এনজেএল টিম্প্যানোপ্লাস্টি ডে উপলক্ষে ১৫ জন রোগীর ফ্রি কানের পর্দা অপারেশন কর্মসূচিতে বক্তারা একথা বলেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকালে নগরীর কাজলশাহস্থ এনজেএল ইএনটি সেন্টারে কর্মসূচি পালিত হয়।
এনজেএল ফাউন্ডেশন এর সদস্য সচিব এডভোকেট রেজাউল করিম তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন এনজেএল গর্বিত মা-বাবা সম্মাননা প্রোগ্রাম এর সদস্য সচিব এডভোকেট কবি আব্দুল মুকিত অপি সহ আরো অনেকে।
যারা এবছর ফ্রি টিম্পানোপ্লাস্টির জন্য নির্বাচিত হয়েছেন তারা হলেন- (১) সিরাজুল ইসলাম, সুনামগঞ্জ, (২) আমিনা খাতুন শেলী, এয়ারর্পোট রোড, (৩) বুশরা বেগম, কামাল বাজার, (৪) আলী আকবর, ঢাকা, (৫) সানজিদা আক্তার, পুরান ঢাকা, (৬) সুরমা বেগম, জামালগঞ্জ, (৭) সুলতানা বেগম, বাদাঘাট, (৮) সাবিনা বেগম, ঢাকা (৯) মিসবা বেগম, কানাইঘাট, (১০) সুহেল আমীন, কানাইঘাট, (১১) সাবিনা বেগম, সুনামগঞ্জ, (১২) সায়রা বেগম, গোলাপগঞ্জ, (১৩) আকলিমা আক্তার, দোয়ারাবাজার, (১৪) মাহমুদা বেগম, বিয়ানিবাজার, এবং (১৫) হাফিজা আক্তার, কানিশাইল। অপারেশনে সহযোগিতা করেন সানজিদা সরকার। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন