editor
প্রকাশিত: 2:31 PM, December 31, 2022

সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনে ভোট গ্রহণ শুরু
নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবের ২০২৩-২০২৪ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আজ শনিবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। নগরের পূর্ব জিন্দাবাজারের বারুতখানাস্থ সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত শুরু হয়েছে। ভোটগ্রহণ ও গণনা শেষে একই দিন ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টায় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে বিশেষ সভা করেছেন বর্তমান কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।
জেলা প্রেসক্লাব সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আল আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছামির মাহমুদের পরিচালনায় সভায় ক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে নেতৃবৃন্দ ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সদস্য রেজওয়ান আহমদ, সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শংকর দাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুলতান সুমন, কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন প্রথম সদস্য ইউসুফ আলী, মাহমুদ হোসেন ও মিঠু দাস জয়।
অনুষ্ঠেয় নির্বাচনে দু’টি প্যানেল ও স্বতন্ত্রসহ ২৯ জন প্রার্থী অংশ নিচ্ছেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ কে এম শমিউল আলম। এছাড়া আরও নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট-এর সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।
এর আগে ১৯ ডিসেম্বর রাতে দুটি প্যানেলের ২৬ জনসহ মোট ২৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। পরে মনোনয়নপত্র যাচাই করে নির্বাচন পরিচালনা পরিষদ। যাচাই শেষে সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। কেউ মনোনয়ন প্রত্যাহারও করেননি। তাই ভোটের শেষ লড়াইয়ে ২৯ প্রার্থীই থাকছেন।
নির্বাচনে প্যানেল দুটি হচ্ছে- হাসিনা-নবেল ও ফরিদী-দেবু প্যানেল। হাসিনা-নবেল প্যানেলে সভাপতি প্রার্থী হয়েছেন হাসিনা বেগম চৌধুরী। বাকি প্রার্থীদের মধ্যে সহসভাপতি (প্রথম) পদে প্রার্থী হয়েছেন মনিরুজ্জামান মনির, সহসভাপতি (দ্বিতীয়) পদে সাঈদ চৌধুরী টিপু, সাধারণ সম্পাদক পদে শাহ দিদার আলম নবেল, সহসাধারণ সম্পাদক পদে রবি কিরণ সিংহ (মাইস্লাম রাজেশ), কোষাধ্যক্ষ পদে আনন্দ সরকার, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে মিঠু দাস জয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সুলতান সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. এনামুল কবীর, পাঠাগার সম্পাদক পদে মো. আলী আকবর চৌধুরী (কোহিনূর), দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল আহাদ এবং নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন মো. শাহীন আহমদ ও মো. আনোয়ার হোসেন।
অপরদিকে, ফরিদী-দেবু প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন লিয়াকত শাহ ফরিদী। বাকি প্রার্থীদের মধ্যে সহসভাপতি (প্রথম) পদে প্রার্থী হয়েছেন মুকিত রহমানী, সাধারণ সম্পাদক পদে দেবাশীষ দেবু, সহসাধারণ সম্পাদক পদে মো. আব্দুল কাইয়ুম, কোষাধ্যক্ষ পদে সাদিকুর রহমান সাকী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে ইউসুফ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. একরাম হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে রায়হান উদ্দিন, পাঠাগার সম্পাদক পদে মো. আবু বক্কর, দপ্তর সম্পাদক পদে মনিরুজ্জামান রনি এবং নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন এ এইচ আরিফ, মাহমুদ হোসেন ও মো. ছয়ফুল আলম অপু। প্যানেল ছাড়া সহসভাপতি (প্রথম) পদে এস সুটন সিংহ, সহসভাপতি (দ্বিতীয়) পদে সজল ঘোষ ও সদস্য পদে রনজিৎ কুমার সিংহ প্রার্থী হয়েছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক