editor
প্রকাশিত: 9:42 PM, October 31, 2020
সরকারি রয়েলিটি গ্রহণ পূর্বক কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ ধলাই নদীর পাথর কোয়ারী হতে পুণরায় বালুপাথর উত্তোলনের দাবীতে মানববন্ধন করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা পানি নিষ্কাশন বালু পাথর উত্তোলন ও বহণকারী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ অন্যান্য শাখা সংগঠনের নেতৃবৃন্দ।
গত শুক্রবার কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে ধলাই নদীর পারে শত শত নারী-পুরুষ শ্রমিক এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ৪০ হাজার শ্রমিক ভোলাগঞ্জ ধলাই নদীর পাথর কোয়ারী হতে ম্যানুয়াল পদ্ধতিতে বালুপাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে আসছে। একটি অনাকাঙ্খিত ঘটনায় শ্রমিক মৃত্যুবরণ করায় প্রশাসন বালুপাথর উত্তোলন বন্ধ করার ফলে কোম্পানীগঞ্জের বালুপাথর উত্তোলনকারী শ্রমিকদের প্রায় দুই লক্ষ পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। একটি দুর্ঘটনার জন্য লক্ষাধিক মানুষের জীবিকা বন্ধ হওয়াও কোন মতেই কাম্য নয়। পাথর শ্রমিকরা সরকারী রয়েলিটি গ্রহণ পূর্বক ভোলাগঞ্জ ধলাই নদীর পাথর কোয়ারী হতে পুনরায় বালুপাথর উত্তোলনে গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জের সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সহ উর্ধ্বতন সংশ্লিষ্ট মহলের সহযোগিতা কামনা করেছেন।
সংগঠনের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সহ সভাপতি আব্দুল মালিক, সহ সাধারণ সম্পাদক ফয়সল আহমদ বাদশা, সাংগঠনিক সম্পাদক মাসুক মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, অর্থ সম্পাদক ফারুক আহমদ, তথ্য বিষয়ক সম্পাদক কামরুজ্জামান, সদস্য বাবুল মিয়া, গিয়াস উদ্দিন, সুজন মিয়া, মুকুল মিয়া, নারী নেত্রী রোকেয়া বেগম, মনোয়ারা বেগম, নুরুন্নেছা, নুরজাহান, বিনতী রানী নাথ প্রমুখ।-বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন