editor
প্রকাশিত: 6:32 PM, January 1, 2023
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের জন্মদিন উপলক্ষে ছড়ারপাড় এলাকাবাসীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ জানুয়ারি) বাদ আসর ছড়ারপাড় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়ার পূর্বে সমবেত মুসল্লিগনের উদ্দেশ্যে ছড়ারপাড় জামে মসজিদের খতিব মাওলানা লুতফুর রহমান উসমানী বলেন, বদর উদ্দিন আহমদ কামরান একজন জনদরদী নেতা ছিলেন। অনেক ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন এবং ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে সহযোগিতা করেছেন। তার শূন্যতা সিলেটের মানুষ অনুভব করেন। কামরান পরিবারের পক্ষ থেকে কামরানের বড় ছেলে ডা. আরমান আহমদ শিপলু সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বাবার জান্নাতুল ফেরদৌস লাভের জন্য সবার কাছে দোয়া চান।
এাময় আরও উপস্থিত ছিলেন ছড়ারপাড় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম, সাইফুল আলম খান কয়েছ, এম এ মতিন, আব্দুর রহমান, আব্দুল আজিজ, কামাল আহমদ, এনাম আহমদ, আবুল আহমদ, মুরাদ আহমদ, জাহিদ মুসা, সেমুন আহমদ, নিহির মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন