editor
প্রকাশিত: 11:13 AM, January 2, 2023
ডিএসএস ডেস্ক :: তৃতীয়বারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন লুই ইনাসিও লুলা দা সিলভা। শপথ নেওয়ার পর ব্রাজিলকে ‘নতুন করে গড়ে তুলবেন’ ও পরিবেশ আর দরিদ্রদের জন্য লড়াই করবেন বলেন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শপথগ্রহণের আগে ব্রাজিলের সদ্য প্রয়াত ফুটবল কিংবদন্তি পেলে ও সাবেক পোপ বেনেডিক্ট ষোড়শের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন লুলা।
স্থানীয় সময় রোববার (২ জানুয়ারি) শপথ গ্রহণের পর তিনি বলেছেন, মন্দায় থাকা ব্রাজিলের অর্থনীতিকে চাঙ্গা করতে কাজ করবে সরকার। সেই সঙ্গে স্বাস্থ্য, শিক্ষা ও বিজ্ঞান খাতে অর্থায়নের ঘাটতি পূরণে চেষ্টা করা হবে।
লুলার দেওয়া প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে- ব্রাজিলের মানুষের জীবনমান উন্নয়ন, জাতিগত ও লৈঙ্গিক সমতা নিয়ে আসা এবং আমাজন বন ধ্বংস শূন্যের কোঠায় নামিয়ে আনা।
লুলা বলেন, ব্রাজিলের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে নতুন করে গড়বো। লুলার শপথগ্রহণ অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন স্ত্রী ফার্স্ট লেডি রোসাঙ্গেলা জানজা দা সিলভা ও ভাইস প্রেসিডেন্ট জেরাল্ডো আল্কমিন
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন