editor
প্রকাশিত: 9:44 PM, October 31, 2020
সুনামগঞ্জ প্রতিনিধি
হাতে সময় মাত্র এক ঘন্টা। এর মধ্যেই ভাইস চেয়ারম্যানকে অনেক কাজ করতে হবে। তাই সদর উপজেলা পরিষদে যোগ দেয়ার মূহুর্তের মধ্যে নিজের কর্মপরিকল্পনা এবং তা কিভাবে বাস্তবায়ন করতে হবে তা পরিষ্কার করে নেন। উপজেলার ৯টি ইউনিয়নের মানুষের কল্যাণে তার কাজ কি এবং একজন জনপ্রতিনিধি হিসেবে তাদের প্রতি কি কি দায় দায়িত্ব বর্তায় তাও তুলে ধরেন। সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে সদ্য এইচএসসি পাস করা তাজকিরা হক তাজিন এক ঘন্টার প্রতীকী ভাইস চেয়ারম্যান হয়ে জনপ্রতিনিধি নিজের কাজ করতে হয় তা দেখাচ্ছিলেন। বয়স কম হলেও প্রকৃত চেয়ারম্যান যেমন করে কাজ করেন তিনিও তেমন করে কাজ করছিলেন। এই অনুষ্ঠানে আসা সবাই অবাক হয়েই কিশোরী চেয়াম্যানের কাজ দেখছিলেন। তবে পুরো এক ঘন্টা সময় জুড়ে তাজিন ভাইস চেয়ারম্যান হয়ে কন্যা শিশুর সুরক্ষা এবং তাদের বেড়ে উঠার নিশ্চয়তার ব্যাপারেই বেশী গুরুত্ব দিয়েছেন। তার কর্মপরিকল্পনা এবং দায়িত্বে কন্যাশিশুদের দিকেই বেশী নজর দেন। সুনামগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়ন হাওর বেষ্টিত হওয়ায় এখানে কন্যার শিশুর জন্য বেড়ে উঠা এবং শিক্ষা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ উল্লেখ জনপ্রতিনিধি, প্রশাসন এবং অভিভাবকদের আরো বেশী মনোযোগী হওয়ার ব্যাপারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন এই ব্যাপারটিকে সাধুবাদ জানিয়ে এই কর্মসূচীর প্রশংসা করেন। তিনি বলেন কাজ করতে গিয়ে একজন চেয়ারম্যানকে অনেক চ্যালেঞ্জে পড়তে হয়। হাওরবেষ্টি উপজেলা হওয়ায় আরো বেশী চ্যালেঞ্জ নিতে হয়। তারপরও থেমে না থেকে কাজ চালিয়ে যেতে হয়। উপজেলার কন্যাশিশুদের সুরক্ষা এবং পড়াশুনায় আগ্রহী করতে উপজেলা বিভিন্ন কাজ করে থাকে। বর্তমান সরকারও মেয়েদের শিক্ষার ব্যাপারে আন্তরিক উল্লেখ করে তিনি বলেন উপজেলার কোন এলাকায় মেয়েদের পড়াশুনা কিংবা কোন ধরনের নির্যাতনের খবর পেলে উপজেলার পক্ষ থেকে প্রশাসন এবং পুলিশকে সাথে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হয়। এসময় ভাইসচেয়ারম্যান আয়োজকদের ধন্যবাদ জানান।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা কার্যালয়ে কন্যা শিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য কনসেপ্ট গার্লস টেকওভারের উদ্যোগে এ ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সুনামগঞ্জ এসসিটিএফ’র সাবেক সহ-সভাপতি ফারজিয়া হক ফারিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি, সনাক সুনামগঞ্জের সহ-সভাপতি কানিজ সুলতানা। এনসিটিএফ জেলা ভলান্টিয়ার শফিকুল ইসলাম, প্রিয়াংকা কর প্রিয়া, থিয়েটার সুনামগঞ্জের সহদলনেতা সোহানুর রহমান সোহান প্রমুখ।
একঘন্টার ভাইস চেয়ারম্যান এনসিটিএফ’র যুগ্ম সাধারণ সম্পাদক তাজকিরা হক তাজিন বলেন, ‘একঘন্টার জন্য চেয়ারম্যান হয়ে অন্য রকম অনুভূতি হয়েছে। সবার আন্তরিকতা এবং সমর্থনে নিজেকে সত্যিই ভাইস চেয়্যারম্যান মনে হয়েছে। তাজিন বলেন এদেশে শিশু, নারীরা অরক্ষিত ভাবে আছেন। ২০২০ সালেও নারী ও শিশু নির্যাতনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় নামতে হয়। এতো আধুনিক হওয়ার পরেও অন্ধকার বর্বও যুগের মতো নারী ও শিশুদের নির্যাতন এবং ধর্ষণ করা হচ্ছে। তাই নারীদেদর প্রতি আরো যত্নবান হতে হবে। তাদের সুরক্ষায় জনপ্রতিনিধি এবং অভিভাবকদের আন্তরিক হতে হবে। নারীদের সামনে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। তাই প্রতিটি কন্যা শিশুকে সুশিক্ষায় শিক্ষত করে যোগ্য করে তুলতে হবে। এবং প্রতিটি এলাকার প্রতিটি কন্যাশিশুকে নিজের আত্মরক্ষা করা শিখাতে হবে। আর এটি করতে জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। তাজিন আরো বলেন ভবিষ্যতে ব্যারিস্টার হওয়ার ইচ্ছা আছে। ব্যারিস্টার হয়ে তিনি জনপ্রতিনিধি হওয়ারও স্বপ্ন দেখেন। জনপ্রতিনিধিদের সমাজের জন্য অনেক কিছু করা সুযোগ থাকে। কন্যা শিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য কনসেপ্ট গার্লস টেকওভারের উদ্যোগে এ ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের