editor
প্রকাশিত: 4:26 PM, January 2, 2023
ডিএসএস ডেস্ক :: মৃত মানুষের দেহ থেকে জৈব সার তৈরির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক কর্তৃপক্ষ। মানুষের মরদেহ কবর দেয়া বা পুড়িয়ে দেয়ার পরিবর্তে এ প্রক্রিয়াটিকে পরিবেশবান্ধব হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
যে প্রক্রিয়ায় মরদেহ থেকে জৈব সার তৈরি হবে তাকে বলা হচ্ছে প্রাকৃতিক জৈবপদ্ধতি। এর মাধ্যমে আবদ্ধ অবস্থায় কোনো পাত্রে রাখলে কয়েক সপ্তাহ পর পচে যায় মরদেহ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন প্রথম ২০১৯ সালে মরদেহের জৈব সার বানানোর এ পদ্ধতির অনুমোদন দেয়। পরে কলোরাডো, ওরেগন, ভার্মন্ট ও ক্যালিফোর্নিয়ায় চালু হয় এই প্রক্রিয়া।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ প্রক্রিয়াটি বেশ পরিবেশবান্ধব। এতে কাঠের গুঁড়া, বিশেষ লতা এবং খড়-ঘাসের মতো নির্বাচিত উপকরণ দিয়ে মরদেহ রেখে দেয়া হয় একটি বন্ধ পাত্রে। এরপর দেহ জীবাণুর প্রভাবে ধীরে ধীরে ভেঙে মাটিতে মিশে যায়।
প্রায় এক মাস পর তাপ প্রয়োগ করা হয় প্রক্রিয়াজাত করা মরদেহে। পরে ব্যবহার করা যায় মাটিতে। মানবদেহ থেকে তৈরি এই জৈব সার মূলত শাকসবজি বা গাছ লাগাতে ব্যবহার করা যেতে পারে।
যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান বলছে, শ্মশানে পুড়িয়ে বা মাটিতে কবর দেয়ার তুলনায় এ প্রক্রিয়ায় মরদেহ থেকে সার বানালে উল্লেখযোগ্য কার্বন সংরক্ষণ করা সম্ভব। অবশ্য এর বিরোধিতাও করছেন অনেকে। মানুষের মরদেহ থেকে জৈব সার তৈরির পক্ষে নন তারা।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন