editor
প্রকাশিত: 5:33 PM, January 2, 2023
ডিএসএস ডেস্ক :: ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে পুলিশের ভ্যানে মাইক্রোবাসের ধাক্কায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বেজুড়া ব্রীজের কাছে এ দূর্ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্য আবুল হোসেন, টিটু বর্ণম, সুজন দাশ ও মাসুম আহমেদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তীসহ তার দেহ রক্ষি টিটু বর্মন (২৩), কনস্টেবল সুজন দাস (২৫), মাসুম আহম্মদ ( ২৬) ও আবুল হোসেন (৪৩) আহত হয়েছেন।
জানা যায়, চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী সরকারি কাজে হবিগঞ্জ যাওয়ার জন্য রওয়ানা দেন। পথিমধ্যে বেজুড়া ব্রীজ এলাকায় পৌছলে ঢাকাগামী একটি মাইক্রোবাস পুলিশের পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পুলিশের পিকআপটি উল্টে যায়। আহত হন ৪ পুলিশ সদস্য। পরে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে।
মাধবপুর থানার (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী গাড়িতে থাকলেও তিনি তেমন আহত হননি। অপর আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেয়া হয়েছে। তারা শঙ্কামুক্ত। তবে সবাই অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন