editor
প্রকাশিত: 7:14 PM, January 2, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে কাঠ সংগ্রহ করতে গিয়ে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। নিহত তরুণ জৈন উদ্দিনের (১৮) বাবা সোমবার সকালে বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছেন। কাঠ সংগ্রহ করতে গিয়ে সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী। জৈন উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বনপুর আদর্শ গ্রামের নূর মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে কোম্পানীগঞ্জের উৎমা সীমান্ত এলাকায় চার তরুণ কাঠ সংগ্রহ করতে যান। ভারতীয় খাসিয়ারা তাঁদের ওপর গুলি ছোড়ে। এ সময় অন্য তরুণেরা পালিয়ে এলেও জৈন উদ্দিন গুলিবিদ্ধ হন। পরে সন্ধ্যার দিকে স্থানীয় লোকজনের সহযোগিতায় জৈন উদ্দিনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বাড়িতে আনা হয়। খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে জৈন উদ্দিনকে মৃত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। জৈন উদ্দিনের ঘাড়ে ও পিঠে ছররা গুলি লেগেছিল।
কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, নিহত জৈন উদ্দিনের মরদেহ রোববার বিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে
এস এ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক