editor
প্রকাশিত: 11:55 AM, January 3, 2023
ডিএসএস ডেস্ক :: সৌদি আরবে এসে পৌঁছেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একটি বিশেষ বিমানে করে সোমবার মধ্যরাতে রিয়াদে এসে পৌঁছান আল নাসরে যোগ দেওয়া এ পর্তুগিজ তারকা। এ সময় তার সঙ্গে ছিলেন বান্ধবী ও সন্তানরা। ২২১৩ কোটি টাকার চুক্তিতে ৯ বারের সৌদি লিগ চ্যাম্পিয়ন আল নাসরে যোগ দিয়েছেন রোনাল্ডো।
তাকে মঙ্গলবার নিজেদের মাঠে খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে সৌদি ক্লাবটি। খবর আলজাজিরার। সৌদিতে পৌঁছে রোনাল্ডো উঠেছেন একটি বিলাসবহুল হোটেলে। রোনাল্ডোর সঙ্গে আছে তার সহকারীদের বিশাল বহর, সঙ্গে একটা ব্যক্তিগত নিরাপত্তা ফার্মও। তাদেরও ঠিকানা হয়েছে সেই হোটেলেই।
কাতার বিশ্বকাপের ঠিক আগে এক সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ও কর্তাব্যক্তিদের ধুয়ে দিয়েছিলেন তিনি। ইউনাইটেড অধ্যায়টা কার্যত সেখানেই শেষ হয়ে যায় তার। এর পর ‘দ্বিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে’ রোনাল্ডোর সঙ্গে চুক্তি বাতিল করে ইউনাইটেড।
রোনাল্ডো বিশ্বকাপ শেষ হতেই পাড়ি জমালেন সৌদি ক্লাব আল নাসরে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় ক্লাবটির ঘরের মাঠ মরসুল পার্কে প্রায় ২৫ হাজার দর্শকের সামনে রোনাল্ডোকে হাজির করা হবে।
ক্যারিয়ারের শেষ সময়ে ইউরোপীয় ফুটবল তারকাদের মধ্যপ্রাচ্যে আসাটা অবশ্য নতুন কিছু নয়। জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলা, জর্জ উইয়াহর মতো তারকারাও ক্যারিয়ার-সায়াহ্নে এসেছেন মধ্যপ্রাচ্যে। তবে এ তালিকায় রোনাল্ডো যে সবচেয়ে বড় নাম।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন