editor
প্রকাশিত: 2:49 PM, January 3, 2023
সিলেট নগরীর কাজী জালাল উদ্দিন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠান গত ১ জানুয়ারি রবিবার সকালে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজী জালাল উদ্দিন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন সানজিদা খানম, সহ সভাপতি আব্দুর রহমান বাদশা, সদস্য কয়ছর আহমদ, রুহেল আহমদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্জিনা আক্তার খানম এর সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে নতুন বই বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান শিক্ষাবান্ধব সরকার জাতিকে সুশিক্ষিত করে গড়ে তুলতে বছরের প্রমথ দিন বিনা মূল্যে শিক্ষার্থীদের হাতে পাঠ্য পুস্তক তুলে দিচ্ছে। সরকারের সাফল্যর জন্য শিক্ষাঙ্গন দেশ বিদেশে সুনাম অর্জন করেছে। বক্তারা বলেন, নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের আনন্দ-উল্লাস সকলকে মুগ্ধ করেছে। বছরের প্রথম থেকেই শিক্ষার্থীদেরকে মনোযোগ সহকারে বই পড়ার আহবান জানান বক্তাগণ।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন