editor
প্রকাশিত: 6:53 PM, January 3, 2023
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের জাতীয় কমিশনার ও স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম বলেছেন, ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের হাতে গড়া বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন। কারিগরি ও শিক্ষার্থীদের মাঝে নীতি নৈতিকতা, নিজের অধিকার সম্পর্কে সচেতন করে, ভবিষতের নতুন নেতৃত্ব তৈরিতে গার্ল গাইডস এসোসিয়েশন ও হলুদে পাখি সম্প্রসারণ বিরাট ও কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই সকল শিক্ষা প্রতিষ্ঠানে এমন সংগঠন নারীদের মানবিক গুণাবলি সমৃদ্ধ ভবিষ্যৎ মানুষ গড়তে সহায়তা করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন আজ অনেক দূর এগিয়ে যাচ্ছে।
তিনি (৩ জানুয়ারি) মঙ্গলবার সকাল ১১টায় সিলেটের আলমপুরস্থ দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, সিলেট অঞ্চলের উদ্যোগে ৯ম আঞ্চলিক পরিষদ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার ও সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ এর সভাপতিত্বে ও ট্রেইনার সুফিয়া বেগম এবং পূর্ণিমা দাশ তালুকদারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) ও ইডেন সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব সাবিনা ফেরদৌস, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন জাতীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব জাহান আরা বেগম, দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক বেগম নুছরত হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মমতাজ বেগম, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সুনামগঞ্জ জেলার কমিশনার নাসিমা রহমান, হবিগঞ্জ জেলার কমিশনার নাছিমা আক্তার খানম, মৌলভীবাজার জেলার কমিশনার নূরজাহান সূয়ারা, সিলেট জেলার সিদ্দিকী খাতুন, সাহানা জাফরীন রোজী, চৌধুরী ফেরদৌস আরা কামাল, সালমা বাছিত, ফরহাত আরা বেগম প্রমুখ। অধিবেশন শেষে আঞ্চলিক পরিষদ অধিবেশনের বিভিন্ন কার্যক্রম ও বিভিন্ন জেলার অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। অধিবেশনের অনুষ্ঠান মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্তি হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন