editor
প্রকাশিত: 11:31 AM, January 4, 2023
ডিএসএস ডেস্ক :: দোনেৎস্ক অঞ্চলে নতুন বছরের প্রাক্কালে হামলায় নিজেদের ৮৯ সৈন্যের প্রাণহানির কথা স্বীকার করেছে রাশিয়া। আর এ হামলার কারণ হিসেবে রুশ সেনাদের মোবাইল ব্যবহারকে দায়ী করছে রাশিয়ান সামরিক বাহিনী।
বুধবার (৪ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞা থাকার পরও সৈন্যরা ফোন ব্যবহার করায় শত্রুরা তাদের শনাক্ত করতে পেরেছে।
গতকাল আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে ৬৩ সৈন্যের প্রাণহানির কথা বলা হলেও আজ বিবিসি প্রতিবেদনে ৮৯ জনের কথা বলা হয়েছে। তবে, মৃত্যুর সঠিক সংখ্যা প্রকাশ না করলেও ইউক্রেনের এই হামলাতেই সবচেয়ে বেশি সৈন্য হারিয়েছে রাশিয়া। যদিও ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার স্বীকার করা সংখ্যাটির চেয়েও অনেক বেশি মৃত্যু হয়েছে। এই হামলায় অন্তত ৪০০ রুশ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০০ জন।
রাশিয়া জানিয়েছে, নববর্ষের দিন স্থানীয় সময় রাত ১২টা এক মিনিটে একটি ভোকেশনাল কলেজে মার্কিন-নির্মিত হিমারস রকেট সিস্টেম থেকে ছয়টি রকেট নিক্ষেপ করা হয়েছিল। এগুলোর মধ্যে দুটি গুলির মাধ্যমে ভূপাতিত করা হয়েছিল।
রেজিমেন্টের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল বাচুরিন নিহতদের মধ্যে ছিলেন, বুধবার ভোররাতে টেলিগ্রামে এক বিবৃতিতে প্রতিরক্ষা সামরিক বাহিনী জানিয়েছে। এ হামলায় রেজিমেন্টের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল বাচুরিন নিহত হয়েছেন। বুধবার ভোররাতে টেলিগ্রামে এক বিবৃতিতে প্রতিরক্ষা সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। এছাড়াও বিবৃতিতে একটি তদন্ত কমিশন ঘটনের কথা বলা হয়েছে। তদন্তে মোবাইল ফোন ব্যবহারকারীদের শনাক্ত করে শাস্তির কথাও জানান তারা।
এদিকে রাশিয়ার আইনপ্রণেতা ও সিনেটের সাবেক চেয়ারম্যান সের্গেই মিরোনোভ এ ঘটনায় রুশ বাহিনীর নিরাপত্তায় ঘাটতি ছিল বলে অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেনাদের নিরাপত্তার বিষয়টিকে অবহেলা করেছে। এজন্য তিনি দায়ী ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন