editor
প্রকাশিত: 11:37 AM, January 4, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ডাকাতদের ছোড়া গুলিতে একজন গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার ঢালারপাড় ও গাছঘর গ্রামের মধ্যবর্তী মুল্লুকনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার খায়েরগাঁও গ্রামের মৃত লাল মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (৩২) ও একই গ্রামের মৃত মতি মিয়ার ছেলে নজির মিয়া (৩৪)। গুলিবিদ্ধ হয়েছেন সাদ্দাম হোসেন।
আহত নজির মিয়া জানান, রাজনগর বাজার থেকে মোটরসাইকেলে যাত্রী আনার জন্য গাছঘর গ্রামের যাওয়ার পথে ঢালারপাড় ও গাছঘর গ্রামের মধ্যবর্তী মুল্লুকনগর এলাকায় ৫-৬ জনের সংঘবদ্ধ ডাকাতদল তাদেরকে হামলা করে। ডাকাতির উদ্দেশ্যে প্রথমে ২ রাউন্ড গুলি ছোড়েন ডাকাতেরা। পরে আরেক রাউন্ড গুলি ছুড়লে সেই গুলিটি এসে সাদ্দাম হোসেনের বুকের বামপাশে লাগার সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাদের হামলায় ব্যথা পেয়ে আমি চিৎকার করলে স্থানীয়রা এসে আমাদেরকে উদ্ধার করে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার খবর নিশ্চিত করেছেন আহত সাদ্দাম হোসেনের স্বজন সাদেক মিয়া ও কাজল মিয়া।
কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে গুলিবিদ্ধ হয়েছেন কিনা এখনো জানতে পারিনি।
এস এ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক