editor
প্রকাশিত: 3:42 PM, January 4, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূইয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ওসমানী হাসপাতাল শাখা। এক নার্সিং কর্মকর্তার বাবার মরদেহ সিলেট থেকে বাগেরহাটের গ্রামের বাড়িতে অ্যাম্বুলেন্সে করে পাঠানোর ব্যবস্থা করায় বিএনএ নেতৃবৃন্দ এ কৃতজ্ঞতা জানান।
বিএনএ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব ইসরাইল আলী সাদেক জানান, মঙ্গলবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রেখা রানীর বাবা নরেন্দ্র নাথ হালদার পরলোকগমন করেন।
রেখা রানীর বাবার পরলোকগমনের খবর পেয়ে ছুটে যান হাসপাতালের মানবিক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূইয়া। এসময় মরদেহটি গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানাধীন কালীবাড়ী গ্রামে পাঠানোর ব্যাপারে বিএনএ’র পক্ষ থেকে পরিচালকের কাছে সহযোগিতা চাওয়া হয়।
বিএনএ’র অনুরোধে তিনি অ্যাম্বুলেন্স দিয়ে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন। অ্যাম্বুলেন্সের ব্যয়ও তিনি বহন করেন।
ইসরাইল আলী সাদেক জানান, ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূইয়া ওসমানী হাসপাতালের পরিচালক হিসেবে যোগদানের পর থেকে নার্সিং কর্মকর্তাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। নার্সিং কর্মকর্তাদের সুখে-দুঃখে তিনি ছায়া হয়ে আছেন। সর্বশেষ তিনি রেখা রানীর বাবার মরদেহ নিজ উদ্যোগে গ্রামের বাড়িতে পাঠানোর উদ্যোগ নিয়ে তার মানবিক মানসিকতার প্রমাণ দিলেন। এর আগেও তিনি অনেক নার্সিং কর্মকর্তার চিকিৎসার ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন