editor
প্রকাশিত: 6:12 PM, January 4, 2023
বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিতঃশর্ত মুক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এর মুক্তি এবং ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না সহ জাতীয় নেতৃবৃন্দের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল সিলেট মহানগর কর্তৃক ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ৩, ১০ ও ১১নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় মিছিলটি নগরীর ওসমানী মেডিকেল থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রিকাবী বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেন বলেন, এই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। সরকার পতন এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। যেভাবে তারা যুবদলের বিভিন্ন নেতাকর্মীদের হত্যা, নির্যাতন করছে তাতে তাদের শেষ রক্ষা হবে না। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই দেশের প্রশাসনের উপর জনগণের যে আস্থা সেটা আস্তে আস্তে বিলীন হয়ে গেছে। আজকে প্রশাসনকে হাসিনা এমন জায়গায় নিয়ে গেছে, যা শুধু নিজের ব্যক্তিগত ও তার পরিবারের কাজে ব্যবহার করছেন। এই হাসিনা সাধারণ জনগণের পাশে নাই। এই খুনি সরকার যতদিন থাকবে ততদিন সাধারণ মানুষ কোন শান্তি পাবে না। কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দ ও জাতীয় নেতৃবৃন্দের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
১১নং ওয়ার্ড যুবদলের আহবায়ক খালেদ আহমদ এর সভাপতিত্বে ও ৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক পারভেজ খান জুয়েল এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হেলাল আহমদ, মলয় লাল ধর, শামীম রেজা, মো. বাবলু, আব্দুল ওয়াহীদ, এম এ হাসান, আব্দুর রহিম মতছির, রেজাউল ইসলাম সুমন, শাহীন উদ্দিন, মাহফুজুল করিম শিপলু, হোসেনুর রহমান রিজভী, বারব আহমদ, নিজাম আহমদ খা, আবুল কালাম বাবলা, সামি সাদিক, শিবলুজ্জামান, সঞ্জয় দাশ, আশফাক হোসেন, পারভেজ আহমদ, রুবেল আহমদ, তানভীর হোসেন, রনি আহমদ, রাসেল আহমদ, কাজী মিজানুর রহমান তুহিন, সুজন আহমদ, টিপু আহমদ, তারু আহমদ, আনোয়ার আহমদ, রুবেল, রুমেল, সাজু প্রমুখ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়