editor
প্রকাশিত: 8:02 PM, January 4, 2023
জাতীয় মানব কল্যাণ পদক-২০২০ অর্জন করায় সিলেটের কৃতিসন্তান আব্দুল জব্বার জলিল-কে সংবর্ধনা প্রদান করেছেন এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট জোনের নেতৃবৃন্দ। গতকাল ৪ জানুয়ারি বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্চে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন আটাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান খান রেজওয়ান, সেক্রেটারী মোঃ আব্দুল কাদির, কার্যনির্বাহী পরিষদ সদস্য মোঃ আব্দুল হক, দেওয়ান রুশু চৌধুরী, আটাব সদস্য খোকন আহমেদ, মিসবাউল করিম, আলমগীর হোসেন, আবুল কালাম আজাদ, দিদার আহমেদ, সাদ আহমেদ প্রমুখ।
সংবর্ধনার জবাবে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট জোনের তিনবারের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী আব্দুল জব্বার জলিল বলেন, মানুষের কল্যাণে কাজ করায় কাজের স্বীকৃতি স্বরূপ সরকার কর্তৃক জাতীয় মানবকল্যাণ পদক লাভ করেছি। এটা শুধু আমার অর্জন নয়, সিলেটবাসীর অর্জন। আমি দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজ করার জন্য সকলের দোয়া কামনা করছি। তিনি আটাব’র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে আব্দুল জব্বার জলিল-কে আটাব এর পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য, আটাব সিলেট জোনের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী আব্দুল জব্বার জলিল প্রান্তিক, অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির সামাজিক সুরক্ষা, আত্মনির্ভরশীলকরণ ও কর্মসংস্থান সৃষ্টি’র ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরুপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রথম বারের মতো ঘোষিত “জাতীয় মানবকল্যাণ পদক-২০২০” অর্জন করেন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন