editor

প্রকাশিত: 1:08 PM, January 5, 2023

সিলেট-জকিগঞ্জ সড়কে বিআরটিসির বাস চালু

সিলেট-জকিগঞ্জ সড়কে বিআরটিসির বাস চালু

ডিএসএস ডেস্ক :: অবশেষে সিলেট-জকিগঞ্জ সড়কে চালু হয়েছে বিআরটিসির বাস। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর কদমতলি পয়েন্ট এলাকায় এই বাস সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অন্যান্য বাসের চেয়ে কম ভাড়ায় এই রুটে চলবে বিআরটিসির বাস।

জানা গেছে, সিলেট-জকিগঞ্জ সড়কে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে মানুষের ক্ষোভ রয়েছে। বিআরটিসির বাস চালুর জন্য দীর্ঘদিন ধরে সর্বস্তরের জনসাধারণ দাবি জানিয়ে আসছিলেন। মানুষের দাবির প্রেক্ষিতে অবশেষে আজ থেকে এই বাস সার্ভিস চালু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর পরিচালনা পর্ষদের সদস্য এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

তিনি জানান, আজ থেকে দুটি বাস সিলেট-জকিগঞ্জ সড়কে চলাচল করবে। সিলেট থেকে জকিগঞ্জে যাওয়ার পথে সর্বোচ্চ পাঁচটি স্টপেজ থাকবে বাসের। বাসে যতো সংখ্যক আসন থাকবে, ঠিক ততো সংখ্যক যাত্রী পরিবহন করা হবে; কোনো বাড়তি যাত্রী বাসে পরিবহন করা হবে না।

তিনি আরও জানান, সিলেট-জকিগঞ্জ রুটে আরও দুটি বিআরটিসি বাস যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
মাসুক উদ্দিন আহমদ বলেন, ‘বিআরটিসি বাস যাতে চালু না হয়, সে চেষ্টা অনেকেই করেছেন। কিন্তু সরকার বলেন, রাজনীতিবিদ বলেন, সবার লক্ষ্য জনসাধারণের সেবা করা, জনগণের দাবি মেনে চলা। জনগণের দাবির প্রেক্ষিতেই বিআরটিসির বাস চালু হয়েছে। এতে জনসাধারণের সুবিধা হবে।’

এদিকে, অন্যান্য বাসের চেয়ে বিআরটিসির বাসের ভাড়াও কম নির্ধারণ করা হয়েছে।

বিআরটিসি সিলেট ডিপোর ম্যানেজার সোহেল রানা জানান, সিলেট থেকে জকিগঞ্জ যেতে ভাড়া ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, বিআরটিসি বাস চালু উপলক্ষে জকিগঞ্জেও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বিকাল ৩টায় জকিগঞ্জের এম এ হক চত্বরে সে অনুষ্ঠান হওয়ার কথা।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন