editor
প্রকাশিত: 1:35 PM, January 5, 2023
ডিএসএস ডেস্ক :: হবিগঞ্জের চুনারুঘাটে সিএনজিচালিত অটোরিকশা কেড়ে নিল এক শিশুর পা। আহত শিশু সুমাইয়া জান্নাত(৫) উপজেলার ৯ নম্বর রানীগাঁও ইউপির (১ নম্বর ওয়ার্ড) গাভীগাও গ্রামের রিকশাচালক আইয়ুব আলীর মেয়ে। সে গাভীগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশা চালিত একটি সিএনজি শিশু শিক্ষার্থী সুমাইয়া জান্নাতের পায়ের উপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় সুমাইয়া জান্নাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতাল রেফার করা হয়।
বুধবার বিকালে শিশু শিক্ষার্থীর সুমাইয়া জান্নাতের চিকিৎসার জন্য চুনারুঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা ১১হাজার টাকা, বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির পক্ষ থেকে ১১হাজার টাকা এবং সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে ১৪হাজার টাকাসহ মোট ৩৬ হাজার টাকা পরিবারের কাছে প্রদান করেছেন।
শিশুটির বাবা আইয়ুব আলী বলেন, তার মেয়ে সুমাইয়া জান্নাতের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন