editor
প্রকাশিত: 1:54 PM, January 11, 2019

নগরীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল ওয়াহিদ এর মুক্তির দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নগরীতে এ বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়। সভায় সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া এবং সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল ওয়াহিদ সহ মধ্যরাতের ভোট বিহীন প্রহসনের নির্বাচনের সময় বিএনপি’র হাজার হাজার আটক নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। মুক্তি না দিলে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা হুশিয়ারি দেন।
বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ গণসংযোগ বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য মেহেদি হাসান সাজাই সহ জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ।
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে