editor
প্রকাশিত: 2:11 PM, September 13, 2021

জেলা ছাত্রদল নেতার বাড়িতে আওয়ামীলীগ নেতার হামলার অভিযোগ
দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের ধরমপুর গ্রামে সিলেট জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো, আব্দুল ওয়াহিদ এর বাড়িতে আওয়ামীলীগ নেতা কর্তৃক হামলার অভিযোগ উঠেছে।
ছাত্রদল নেতা মো, আব্দুল ওয়াহিদ এর বাড়িতে গতকাল রোববার রাত আনুমানিক ২ ঘটিকায় হামলা ও ভাঙচুর হয়। মো, আব্দুল ওয়াহিদ অভিযোগ করে বলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা এ হামলা করেছে। আর এ হামলার নেতৃত্ব দিয়েছেন মোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সঞ্জিত চন্দ্র দাস। মো, আব্দুল ওয়াহিদ জানান গত ১০ সেপ্টেম্বর ছাত্রদলের কর্মী সম্মেলনে যে হামলা করেছিল আওয়ামীলীগের সন্ত্রাসীরা সেই হামলায়ও নেতৃত্ব দিয়েছিল আওয়ামীলীগের এই সন্ত্রাসী সুরঞ্জিত। মো, আব্দুল ওয়াহিদ দাবি করে বলেন পূর্ব শত্রুতার জের ধরে জয়বাংলা স্লোগান দিয়ে আমার ঘরে হামলা চালানো হয়। হামলাকারীরা আমাকে হত্যার উদ্দেশ্যে এবং আমার পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
একজন প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে জানান জয়বাংলা স্লোগান দিয়ে কিছু লোক আব্দুল ওয়াহিদের বাড়িতে হামলা করে। ১৫-২০ মিনিট হামলা-ভাংচুর করে তারা সেখান থেকে পালিয়ে যায়।
এদিকে হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং হামলাকারীদের আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছে সিলেট জেলা ছাত্রদল। মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান হামলার বিষয়ে আমরা খবর পেয়েছি। তদন্ত সাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে