editor

প্রকাশিত: 4:50 PM, January 5, 2023

গণতন্ত্র ও খালেদা জিয়া’র মুক্তি একই সুতোয় বাঁধা: পংকী

গণতন্ত্র ও খালেদা জিয়া’র মুক্তি একই সুতোয় বাঁধা: পংকী

সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, গণতন্ত্র ও খালেদা জিয়া’র মুক্তি একই সুতোয় বাঁধা। সরকার শুধু গণতন্ত্রকে বন্দী করেনি, বন্দী করে রেখেছে গণতন্ত্রের জন্য লড়াইয়ে থাকা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গণতন্ত্রকামী হাজার হাজার মানুষকে। মানুষের মৌলিক অধিকার ভুলণ্ঠিত করে নির্যাতনের পথ বেঁচে নিয়েছে এই সরকার। অবৈধ সরকারের বিরুদ্ধে রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলী, দিনার, জুনেদ, আনসার আলীসহ প্রায় ৬০০এর উপরে নেতাকর্মীকে গুম করে রাখা হয়েছে। হামলা, মামলা, গুম, খুন করে বিরোধী মতকে দমন করা হচ্ছে। এই অরাজনৈতিক অবস্থা চলতে দেওয়া যায় না। আপনারা নতুন নেতৃত্ব প্রস্তুত হউন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইটা ঝাপিয়ে পড়তে হবে। মহানগর বিএনপির ২২নং ওয়ার্ডের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। বুধবার (৪ই জানুয়ারি) রাত ৮আটটার সময় নগরীর উপশহরের ডি ব্লক মাঠে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

২২নং ওয়ার্ড বিএনপির আহবায়ক এ,কে,এম আহাদুস সামাদ এর সভাপতিত্বে ও সিলেট জেলা যুবদলনেতা মিজানুর রহমান নেছার ও বিএনপি নেতা এম এ মালেক এর যৌথ পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে। ইতিমধ্যে দলের শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আপনাদের অংশগ্রহনে আন্দোলন আরও শাণিত করবে। গুম, খুন, হামলা, মামলা করে বিএনপির গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনকে স্থব্ধ করে দেওয়ার অপচেষ্টা চলছে। অন্যায়, জুলুমের বিরুদ্ধে আপনাদের রুখে দাড়াতে হবে। বিএনপির নেতৃত্বেই ইনশাল্লাহ গণতন্ত্রকামী মানুষের বিজয় হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামিম, রেজাউল হাসান কয়েস লোদী, যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী, সৈয়দ মিসবাহ উদ্দিন, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ময়নুল হক চৌধুরী, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোর্শেদ আহমদ মুকুল, নুরুল আলম সিদ্দিকী খালেদ, সিলেট জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এড. জাফর ইকবাল তারেক, রফিকুল ইসলাম রফিক, মোস্তাফিজুর রহমান নওশাদ, মুহিবুর রহমান মুহিব ও মোস্তাক আহমদ। স্বাগত বক্তব্য রাখেন ২২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফাত্তাহ বকশি। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাজী সামছুল হক। কাউন্সিলে বিভিন্ন পাড়া কমিটির সদস্যদের গোপন ভোটে সভাপতি পদে সৈয়দ মিসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব নির্বাচিত হন। কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট জেলা মহিলাদলের সভাপতি সালেহা কবির শেপী, নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মোর্শেদ আহমদ মুকুল ও এম এ মালেক।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়