editor
প্রকাশিত: 6:52 PM, January 5, 2023
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় শত শত গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। এছাড়া অন্ন, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসার উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে সরকার।
তিনি বলেন, ‘বাংলাদেশের হতদরিদ্র, সুবিধাবঞ্চিত শিশু, অনাথ, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী নিগৃহিতা নারী ও প্রবীণ ব্যক্তিসহ সহায় সম্বলহীন মানুষের কল্যাণ ও উন্নয়নে লাগসই ও টেকসই প্রকল্প গ্রহণসহ সামজিক নিরাপত্তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। শীতের এই মৌসুমে যাতে দরিদ্র মানুষরা শান্তিকে বসবাস করতে পারে সেই লক্ষে তিনি গুরুত্ব দিয়ে কাজ করছেন। তাই সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন সহ বিত্তমানদের এগিয়ে আসার আহবান জানান।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ইএইচডিএস কানাডা এর উদ্যোগে ও রোটারি ক্লাব অব সিলেট ওয়াটার লিলি বাগান, ইন্টার্যক্ট ক্লাব অফ সিলেট গ্রীন, এক্সেস অ্যালামনাই, সিলেট এর আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও প্রোগ্রাম সমন্বয়কারী, ইংরেজি অ্যাক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রাম, জিস্ট সিলেট চ্যাপ্টারের প্রণব কান্তি দেব এর সভাপতিত্বে ও এহসান আহমেদ মোহ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আফসার আহমেদ, ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মতিউর রহমান রিপন।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন মহব্বত জাহান চৌধুরী, মো শাহিদুল ইসলাম, তরিকুল ইসলাম জওহার।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন