editor
প্রকাশিত: 11:29 AM, January 8, 2023
ডিএসএস ডেস্ক :: ঘন কুয়াশার জেরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চীনে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন। রোববার (৮ জানুয়ারি) চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে এ দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে, ‘দুর্ঘটনায় ১৭ জন মারা গেছে। আরও ২২ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ’
সিসিটিভি আরও জানিয়েছে, দুর্ঘটনার কারণ গভীরভাবে তদন্ত করা হচ্ছে। এদিকে দুর্ঘটনার খবরটি প্রকাশের প্রায় এক ঘণ্টা পর, নানচাং কাউন্টি ট্রাফিক পুলিশ গাড়ি চালকদের জন্য ভ্রমণ নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়, ওই এলাকায় ‘কুয়াশাচ্ছন্ন আবহাওয়া’ বিরাজ করছে।
এতে আরও বলা হয়, ‘ড্রাইভিং ভিজিবিলিটি খুবই কম, দৃশ্যমানতা কম, যা সহজেই সড়ক দুর্ঘটনা ঘটাতে পারে। অনুগ্রহ করে ফগ লাইট ব্যবহারের দিকে মনোযোগ দিন… ধীর গতিতে চালান, সাবধানে গাড়ি চালান, সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন, পথচারীদের এড়িয়ে চলুন, লেন পরিবর্তন করবেন না এবং ওভারটেক করবেন না। ’
গত মাসে মধ্য চীনে কুয়াশায় কম দৃশ্যমানতার কারণে সড়ক দুর্ঘটনা ঘটে এবং সেসময় মহাসড়কে গাড়ির স্তূপ সৃষ্টি হয়। ওই দুর্ঘটনায় একজন ব্যক্তি প্রাণ হারিয়েছিলেন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন