editor

প্রকাশিত: 2:52 PM, January 8, 2023

সিলেটে আরেকটি পাসপোর্ট অফিস করার তাগিদ দিলেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেটে আরেকটি পাসপোর্ট অফিস করার তাগিদ দিলেন পররাষ্ট্রমন্ত্রী

ডিএসএস ডেস্ক :: সিলেটে আরেকটি পাসপোর্ট অফিস করার তাগিদ দিলেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের সাংসদ ড. এ.কে. আব্দুল মোমেন। রোববার (৮ জানুয়ারি) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে আরেকটি পাসপোর্ট অফিসের জন্য তাগিদ দেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটের বর্তমান পাসপোর্ট অফিস যেখানে আছে সেখানে সেবাপ্রত্যাশীদের নানা ধরণের সমস্যার সম্মুখিন হতে হয়।চাহিদার তুলনায় সেবা কম পাওয়ায় অভিযোগ উঠেছে পাসপোর্ট অফিসের বিরুদ্ধে। কিন্তু বর্তমান সরকার মানুষকে সেবা দেয়ার জন্য সবকিছু সহজ করে দিচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি নিজেই সিলেটের পাসপোর্ট অফিস দেখেছি। এখানকার রাস্তা খুবই সরু। কেউ যদি অসুস্থ লোককে নিয়ে আসে তাদের জন্য খুবই কষ্টকর। প্রতিদিন হাজার হাজার পাসপোর্ট জমা হয়। কিন্তু সঠিক সময়ে সেগুলো দেয়া সম্ভব হয়ে উঠে না।

পাসপোর্টের জন্য সাধারণ মানুষের হাহাকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সময় মত পাসপোর্ট না পেলে জনগণ নানা অভিযোগ করেন তাদের অনেক অভিযোগ সত্য এবং অনেক অভিযোগের সত্যততা থাকে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে স্বররাষ্ট্রমন্ত্রীকে সিলেটে আরেকটি পাসপোর্ট অফিসের করার জন্য বলেছি। নতুন একটি পাসপোর্ট অফিস হলে তিলকে তাল করে কেউ অভিযোগ করতে পারবেন না।সেবার মান বৃদ্ধি পাবে এতে জনগণও সঠিক সময়ে সেবা পাবে।

ড. এ.কে. আব্দুল মোমেন বলেন, সিলেটের বিরাট সংখ্যক মানুষের দ্বৈত্য নাগরিকতত্ব আছে আমাদের যারা ডুয়েল সিটিজেন আছেন তাদেরকে নো ভিসা সার্ভিস আরো বেগবান করতে হবে যাতে করে প্রবাসীরা আরো দ্রুত এই সার্ভিস পায়। ই- গেইট চালু হওয়াতে সুবিধাভোগীদের অনেক উপকারে আসবে।বিশেষ করে প্রবাসীরা দেশে আসলে নানা ধরনের দুর্ভোগের মুখে পড়েন।এটি চালু হওয়ায় অনেকটা দুর্ভোগ লাগব হবে।

তিনি বলেন, শেখ হাসিনার দিক নির্দেশ বাংলাদেশ পুরো বিশ্বে প্রসংসিত হচ্ছে।

উদ্বোধনকালে আরও বক্তব্য রাখেন পাসপোর্টের মহাপরিচাল মেজর জেনারেল নুরুল আনোয়ার ,সিলেটের জেলা প্রশাসক মো.মজিবর রহমান, সুরক্ষা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ,সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক মহের উদ্দিন শেখ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন