editor
প্রকাশিত: 6:02 PM, January 8, 2023
আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নগরীর ৪ নং ওয়ার্ডের আম্বরখানা মনিপুরী পাড়া এলাকার বিশিষ্ট মুরব্বি, ছাত্র ও যুবসমাজকে নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন তরান্নিত করার লক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার (৭ জানুয়ারি) রাত ৮ টায় এলাকার বাসিন্দা তাজুল ইসলামের বাড়িতে মনিপুরী পাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি পঞ্চ সিংহের সভাপতিত্বে ও শরিফ আহমেদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি।
এসময় তিনি বলেন, আপনারা জানেন বর্তমান প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ গড়েতুলতে দিনরাত কাজ করে যাচ্ছেন। সারা বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের জোয়ারে ভাসছে। তারই ধারাবাহিকতায় সিলেটের কৃতিসন্তান মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর হাত ধরে সিলেট সিটি কর্পোরেশনে হাজার হাজার কোটি টাকা বরাদ্ধের মাধ্যমে সিলেট সিটিতে উন্নয়ন হচ্ছে। কিন্তু দুখের সহিত বলতে হয়, আমার নিজ এলাকা ৪নং ওয়ার্ড দীর্ঘদিন থেকে উন্নয়ন থেকে অবহেলিত রয়েছে। বিগত কয়েক বছর যাবত আম্বরখানা সরকারি কলোনী মাঠটি খেলাধুলার অনুপযোগী ছিলো এবং এলাকার ছাত্র ও যুবসমাজ খেলাধুলা থেকে বঞ্চিত ছিলো। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে অবগত করলে কিছুদিন পূর্বে সিলেট- ১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আম্বরখানা সরকারি কলোনী মাঠ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি মাঠটি সংস্কার ও খেলাধুলার উপযোগী করার ব্যাবস্থা গ্রহন করেন। যা এখন এলাকাবাসীর চুখে দৃশ্যমান, এলাকার যুবসমাজ এখন এই মাঠে খেলাধুলা করে যাচ্ছে। এ ছাড়াও মজুমদারী, কোনাপাড়া এলাকার জনসাধারণের চলাচলের রাস্থার মধ্যে বৈদ্যুতিক খুটি ও গ্যাস লাইনের রাইজার রাস্থায় ছিলো, যা আমি পরিদর্শন করে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে দ্রুত ব্যাবস্থা গ্রহন করার উদ্দোগ নেই। বর্তমানে রাস্থা থেকে বৈদ্যুতিক খুটি ও গ্যাস লাইনের রাইজার অপসারণ করা হয়েছে। এছাড়াও আপনাদের পাড়ার মনিপুরী সম্প্রদায়ের মন্দিরের উন্নয়ন ও পার্শ্ববর্তী পুকুরের গার্ড ওয়াল সমস্যা সমাধানের উদ্দোগ গ্রহন করি।
এসময় এলাকার বিশিষ্ট মুরব্বীয়ান ও যুবসমাজের মধ্যে বক্তব্য রাখেন খোকন মিয়া, ফজল আহমদ, সাব্বির জালাবাদী, এড শাহিন আহমদ, পঞ্চু সিং, এম এ খান শাহিন, তাজুল ইসলাম, বিলাল খান, দুলু সিংহ, নরত্তম সিংহ, সপন সিংহ, সুকেন সিংহ, আব্দুল হামিদ খান শিমু, এমদাদ হোসেন ইমু, শরিফ মুনতাসির, মাসুক মিয়া, হিফজুর রহমান, আব্দুল্লাহ জাহেদ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন