editor
প্রকাশিত: 6:23 PM, January 8, 2023
ডিএসএস ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুরের একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরি সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকেলে উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক এলাকার ওই বাড়িতে অভিযান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক।
এর আগে বোমা তৈরির সরঞ্জাম আছে এমন সন্দেহে সকাল থেকে বাড়িটি ঘিরে রেখে অভিযান চালায় আইনশৃ্ঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, গেল বৃহস্পতিবার জগন্নাথপুর থানার এএসআই মোহাম্মদ নুরে আলম সিদ্দিক একটি মামলার সমন নিয়ে আসামী আফজল হোসেনের বাড়িতে গেলে সে পুলিশ দেখে পালিয়ে যায়। এসময় আফজল হোসেনের বাসার বিভিন্ন কক্ষে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, সাদা পাউডার ও যন্ত্রপাতি দেখতে পান। উক্ত বিষয়টি জানার পর জগন্নাথপুর থানার ওসি সহ উর্ধ্বতন পুলিশ অফিসারদের জানালে বিষয়টি বিভিন্ন বোম ডিসপোজাল ইউনিটসহ বিশেষজ্ঞ টিমকে অবহিত করা হলে তারা আজ সকালে ডিসপোজাল ইউনিট, স্পেশাল একশন গ্রুপ, কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম, ডিএমপি, ঢাকা, এন্টিটেরোরিজম ইউনিট ও সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে এসে পৌছালে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।
অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক বলেন, অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরীর সরঞ্জাম, বিস্ফোরক জাতীয় পাউডার ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা করা হয়। এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
এস এ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক