editor
প্রকাশিত: 7:33 PM, January 9, 2023
ট্যাঙ্কলরী শ্রমিকদের উপর নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন-২১৭৪ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা মোগলাবাজারস্থ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিএস জালাল উদ্দিন কর্তৃক শ্রমিকদের উপর নির্যাতন, খারাপ আচরণ ও ট্যাঙ্কলরীতে কম তেল দেয়ার প্রতিবাদে গতকাল ৯ জানুয়ারি সোমবার দুপুরে সিলেট – ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজারে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের সামনে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও প্রতিবাদ সভা করেন শ্রমিক নেতৃবৃন্দ।
সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মনির হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি কাউছার আহমদ, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জলিল, অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ রোমান হোসেন, প্রচার সম্পাদক মোঃ গোলাপ খান, লাইন সম্পাদক মোঃ নুরুল হুদা রুবেল, কার্যকরী সদস্য মোঃ ইমান আলী, আলমগীর হোসেন প্রমুখ। এছাড়াও সমাবেশে নেতাকর্মীসহ অসংখ্য শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শ্রমিকরা সব সময় শান্তি প্রিয়। শান্তিপ্রিয় শ্রমিকদের অশান্ত করতে একটি কুচক্রী মহল শ্রমিকদের নির্যাতন ও খারাপ আচরণ করে। তারই ধারাবাহিকতায় মোগলাবাজারস্থ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিএস জালাল উদ্দিন নেশাগ্রস্ত অবস্থায় মাতাল হয়ে শ্রমিকদের নির্যাতন, খারাপ আচরণ ও ট্যাঙ্কলরীতে তেল কম দেয়া সহ বিভিন্ন দুর্নীতি করে আসছে। বক্তাগণ এসব আচরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন অনতিবিলম্বে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড কর্তৃক জালালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে শ্রমিকরা কঠোর আন্দোলনের যেতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন