editor
প্রকাশিত: 4:18 PM, January 11, 2023
ডিএসএস ডেস্ক :: বিএনপির সিলেট বিভাগীয় গণঅবস্থান চলছে নগরীর রেজিস্ট্রারি মাঠে। এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা-কর্মী যোগদান করেছেন।
জানা গেছে, বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়, খালেদা জিয়াসহ রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তিসহ বিভিন্ন দাবিতে আজ বুধবার সারা দেশে গণঅবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। দলটির এই কর্মসূচির সঙ্গে আছে সমমনা রাজনৈতিক দলগুলোও।
একই দাবিতে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে সিলেট বিভাগীয় গণঅবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। সকাল ১১টায় শুরু হওয়া এই গণঅবস্থান কর্মসূচি শেষ হবে বিকাল ৩টায়।
আজ সকাল থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন রেজিস্ট্রারি মাঠে। সেখানে তৈরি করা প্যান্ডেলের নিচ ভরে গেছে নেতা-কর্মীদের অবস্থানে। প্যান্ডেলের বাইরেও অনেকেই অবস্থান নিয়েছেন।
গণঅবস্থান কর্মসূচিতে ‘নেতৃত্ব দিচ্ছেন’ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সঙ্গে আছেন সিলেট বিভাগের ‘দলনেতা’ হিসেবে দায়িত্বপ্রাপ্ত দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। এ ছাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলনসহ সিলেট বিভাগের চার জেলার দায়িত্বশীল নেতারাও আছেন সেখানে।
এদিকে, বিএনপির কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গণঅবস্থান কর্মসূচির বাইরে বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা গেছে।
এস এ
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর