editor

প্রকাশিত: 8:43 PM, January 11, 2023

জীবনে সফলতা অর্জনের জন্য অধ্যাবসায়ের বিকল্প নেই: মৃগেন কুমার চৌধুরী

জীবনে সফলতা অর্জনের জন্য অধ্যাবসায়ের বিকল্প নেই: মৃগেন কুমার চৌধুরী

পাকশাইল আইডিয়াল স্কুলের এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু সার্জারী বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু সার্জারী বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও মৌলভীবাজার সমিতি সিলেট এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের জীবনে সফলতা অর্জনের জন্য অধ্যাবসায়ের বিকল্প নেই। জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ১২টায় পাকশাইল আইডিয়াল স্কুল মাঠে বড়লেখা উপজেলার ১নং বর্ণি ইউনিয়নের পাকশাইল সমাজকল্যাণ পরিষদ এর উদ্যোগে পাকশাইল আইডিয়াল স্কুলের এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি পাকশাইল সমাজ কল্যাণ পরিষদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, আপনারা সমাজের অসহায় দরিদ্র বঞ্চিত মানুষের কল্যাণ সাধনে কাজ করছেন যেনে আমি খুবই আনন্দিত। পাশাপাশি শিক্ষার্থীদেরকে এ ধরনের সংবর্ধনা প্রদান একটি প্রসংশনীয় উদ্যোগ। আগামীতে এই ধারা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।

পাকশাইল সমাজকল্যাণ পরিষদ এর সভাপতি মো. হেলাল উদ্দিন এর সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক রেহান উদ্দিন এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও মৌলভীবাজার সমিতি সিলেটের সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, ১নং বর্ণি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদিন, এম মন্তাজিম আলী কলেজের প্রিন্সিপাল আসুক উদ্দিন, পাকশাইল আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল এর সহকারী রেজিস্ট্রার ও মৌলভীবাজার সমিতি সিলেটের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. ফজলুল হক সুহেল, বর্ণি ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন কদর।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ আব্দুল কাদির। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. মিসবাহুল আলম।

পাকশাইল আইডিয়াল স্কুলের এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু সার্জারী বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী।

পাকশাইল আইডিয়াল স্কুলের এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু সার্জারী বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী সহ অতিথিবৃন্দ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বর্ণি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লোকমান উদ্দিন বায়েছ, ইসলামি ব্যাংক আউটলেটের ম্যানেজার আব্দুল্লাহ আল মাহফুজ, বিশিষ্ট সমাজসেবী সাইবুর রহমান, প্রচার সম্পাদক আবু আহমদ উবায়দা ও এসএসসি উত্তীর্ণ সম্বর্ধিত সোহাদা আক্তার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিষদের সহ সভাপতি এবিএম বুলবুল আহমদ, অর্থ সম্পাদক হাফিজ ইসমাইল আহমদ সহ পাকশাইল সমাজকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সব শেষে শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন অতিথিবৃন্দ। অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান পরিষদের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন