editor
প্রকাশিত: 12:07 PM, January 12, 2023
ডিএসএস ডেস্ক :: স্বাস্থ্যশিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ ‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)’। এই প্রতিষ্ঠানের অধীনে প্রতি বছর জানুয়ারি ও জুলাই সেশন থেকে সার্জারি, গাইনি ও মেডিসিনসহ অন্যান্য ডিসিপ্লিনের বিপুলসংখ্যক মেধাবী চিকিৎসক ‘এফসিপিএস’ ও ‘এমসিপিএস’ ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে। পরে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজসহ অন্যান্য চিকিৎসা অঙ্গনে সেবা দিতে শুরু করেন তারা।
তবে এখন পর্যন্ত দেশে ‘বিসিপিএস’ সেন্টার মাত্র একটি। সেটির অবস্থান ঢাকায়। পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত হয় এই সেন্টার। স্বাধীনতার ৫১ বছর অতিক্রান্ত হলেও ঢাকার বাইরে এর কোনো শাখা নেই। তবে দেড় বছর আগে বর্তমান সরকারের স্বাস্থ্য উন্নয়ন খাতে বিষয়টি নিয়ে পর্যালোচনা হলে সিলেট, রাজশাহী ও চট্টগ্রামে বিসিপিএস সেন্টার খোলার উদ্যোগ নেওয়া হয়।
সেই প্রক্রিয়ার অংশ হিসেবে সিলেট মহরনগরের শেখঘাটে ৯৫ শতক ভূমি অধিগ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে সে জমির রেজিস্ট্রিও সম্পন্ন হয়ে গেছে। সেখানে স্থাপিত হবে ‘বিসিপিএস’ কেন্দ্র। রাজধানীর মূল কেন্দ্রের পর সারাদেশের মধ্যে সিলেটেই হচ্ছে এর দ্বিতীয় কেন্দ্র।
এর আগে ২০২১ সালের অক্টোবর মাসে সিলেটে বিসিপিএস কোর্স চালুর সম্ভাব্যতা যাচাই করতে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও বিসিপিএস-এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এমএজি ওসমানী মেডিকেল কলেজ পরিদর্শন করে যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই কেন্দ্রের কার্যক্রম শুরু হলে এফসিপিএস ১ম পর্বের পরীক্ষা সিলেটে বসেই দেয়া যাবে। এজন্য পরীক্ষার্থীদের আর ঢাকায় যেতে হবে না।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন