editor
প্রকাশিত: 2:24 PM, January 12, 2023
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় বা স্থানীয়, দলীয় কোন কর্মসূচি পালনে তাদের কোন উদ্যোগ বা আগ্রহ নেই। এমনকি কোন কর্এমসূচিও পালন হচ্ছেনা। এতে ক্ষুব্দ নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। তারা এখন সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াই দলীয় কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার (১১ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত এক জরুরী সভায় এমন সিদ্ধান্ত নিয়েছেন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
কমিটির সহ-সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. জালাল আহমদের পরিচালনায় সভায় বক্তারা খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের রাজনৈতিক নিস্ক্রিয়তায় চরম অসন্তোষ প্রকাশ করেন।
তারা বলেন, কোন দলীয় কার্যক্রম পরিচালনার ব্যাপারে তাদের কোন উদ্যোগ বা আগ্রহ দেখা যায়না। এমনকি, ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের মতো গুরুত্বপূর্ণ একটা দিবসও পালন করা হয়নি। বিষয়টি খুবই দুঃখজনক। এর আগে আরও অনেক গুরুত্বপূর্ণ দিবসও পালন করা হয়নি। এমনকি, বারবার নেতাকর্মীদের অনুরোধ সত্ত্বেও তারা তৎপর হচ্ছেন না। তারা নেতাকর্মীদের পাত্তা না দিয়ে নিজেদের খেয়াল খুশী মতো চলেন। এভাবে চলতে থাকলে খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগ শক্তিহীন সংগঠনে পরিণত হবে। এতে জামায়াত-বিএনপি সুযোগ পাচ্ছে এবং শক্তি সঞ্চয় করছে।
বক্তারা বলেন, কিন্তু আমরা এভাবে চলতে দিতে পারিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আওয়ামী লীগকে এগিয়ে নিতে সভাপতি এবং সাধারণ সম্পাদক ছাড়াই দলীয় তৎপরতা চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ।
নেতৃবৃন্দ আগামী সপ্তাহে আবারও একটি সভায় মিলিত হয়ে সার্বিক বিষয় নিয়ে আলোচনার সিদ্ধান্ত গ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সহিদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রমিজ উদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বেলাল আহমদ, দপ্তর সম্পাদক কামাল উদ্দীন, সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল আলী ও আব্দুস সালাম, সদস্য রিয়াজ উদ্দীন, জিলাল আহমদ, ফারুক আহমদ, মাসুক আহমদ, ৫নং ওয়ার্মড আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তার আহমদ, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সভাপতি হানিফ আলী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন