editor
প্রকাশিত: 2:58 PM, January 12, 2023
ডিএসএস ডেস্ক :: মহানগরবাসীকে ট্রাফিক আইন মানতে উৎসাহিত করা, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে ১০ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক বিভাগ কর্তৃক ট্রাফিক পক্ষ জানুয়ারি/২০২৩ পালিত হচ্ছে।
এসএমপি, সিলেটের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মুহম্মদ আবদুল ওয়াহাব এর নির্দেশনায় বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সড়কের শৃঙ্খলা ফেরাতে সিলেট মহানগরীর মধুবন পয়েন্ট এলাকায় ট্রাফিক পক্ষ জানুয়ারি/২০২৩ খ্রিঃ পালিত হয়েছে।
এসএমপি সিলেট ট্রাফিক বিভাগের টিআই মো. মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসএমপি সিলেট ট্রাফিক বিভাগের টিআই নীহার রঞ্জন সিংহ, টিআই মো. আজাদ হোসেন খান, টিআই রাজীব বাহাদুর।
অনুষ্ঠানে বক্তারা উপস্থিত পথচারী ও চালক, শ্রমিকদের সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। ফিটনেস বিহীন যানবাহন ও সিএনজি চালিত থ্রি হুইলারে অতিরিক্ত যাত্রি পরিবহন না করার জন্য অনুরোধ করেন। তাছাড়া মোটরসাইকেল চালকদের হেলমেট পরার জন্য উৎসাহিত করেন।
আগামি ২৪ জানুয়ারি পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক বিভাগ কর্তৃক ট্রাফিক পক্ষ জানুয়ারি/২০২৩ খ্রিঃ পালিত হবে। ট্রাফিক পক্ষ চলাকালীন মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে সচেতনতামূলক কার্যক্রম ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে চেকপোস্ট পরিচালনা করা হবে।
মহানগরীর সম্মানিত নাগরিকদের ট্রাফিক পক্ষ জানুয়ারি/২০২৩ সফল ও স্বার্থক করার জন্য আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন