editor
প্রকাশিত: 5:31 PM, January 12, 2023

শাইনি স্টেপস এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের পাবলিক এ্যাডমিনিস্টেমন ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাবলিক এ্যাডমিনিস্টেশন ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইন বলেছেন, ক্রীড়া স্বাস্থ্য ও মন ভালো করে। বাস্তব জীবনে ক্রীড়ার অনেক গুরুত্ব রয়েছে। এটি শৃঙ্খলা এবং হার-জিত মেনে নেওয়া এবং দলবদ্ধভাবে কাজ করতে শেখায়। ক্রীড়ায় যে যত বেশি সম্পৃক্ত হবে সে তত ভালো কর্মী হবে বলে। তিনি শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, শেখ হাসিনা সরকার খেলাধুলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ফলে দেশজুড়ে আয়োজন হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতা। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারছে।
তিনি আর বলেন, ‘যারা এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে, তাদের এখানে বসে থাকলে চলবে না। জাতীয় পর্যায়ে অংশ নিতে হবে। এতে নিজের পাশাপাশি এলাকার সুনাম অর্জন হবে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে সিলেট নগরীর ইলেক্ট্রনিক রোডস্থ জাতীয় পাঠ্যক্রমের উপর ভিত্তি করে বাংলা ইংরেজি সংস্করণ স্কুলিং শাইনি স্টেপস এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শাইনি স্টেপস’র সভাপতি লেকচারার বিলকিছ বেগম এর সভাপতিত্বে ও শিক্ষক রাহি মনি সিনহা এবং শিক্ষক সালসাবিল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের এ্যাসোসিয়েট প্রফেসর মোস্তাক আহমেদ, বিশিষ্ট রাজনীতিবীদ ও শিক্ষানুরাগী মো. মহিউদ্দিন আহমেদ, ট্যুরিস্ট পুলিশ সিলেট জ্যোনের পুলিশ ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম, শাইনি স্টেপস’র ডাইরেক্টর আলী আহমদ, ভাইস প্রিন্সিপাল মো. হারুনুর রশীদ।
এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর (বাংলা ভার্সন) চৌধুরী মো. এ এইচ শামীম, কো-অর্ডিনেটর বাংলা মাধ্যম মো. আব্দুস সবুর চৌধুরী, শিক্ষক অপরাজিতা ভট্টাচার্য্যী, পাপড়ী রানী দে, ফারজানা মাহমুদ, নুসরাত তাহমিম রেখা, রাহী মনী, নুসরাত হক চৌধুরী, হুমায়রা বেগম, মোনতফা নাফিসা, শাহ সায়মা ইয়াসমিন, মোছা. জাফরিন আক্তার, মোছা. সুবর্ণা, অনিতা সিনহা, শুকরিয়া আক্তার, তানিয়া বেগম, ইশহিতা পুরকায়াস্থ, রুকসানা ফেরদৌস, ফেরদৌসী বেগম প্রিয়া, তানসা ফারজানা হাসনাত, সাইমা জাহান, আমিনা হক মীম, সাবিহা তাসনিম জেরিন, জ্যৌতি সিনহা, জিনাত মালিক লিসা, আনজুমান ই ফাতেমা জোহরা, ফাইজা মতিন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাইনি স্টেপস’র ছাত্র খন্দকার ইকরাম। পবিত্র গীতা পাঠ করেন শিক্ষিকা জেমি পাল। নৃত্য পরিবেশন করেন শাইনি স্টেপস’র শিক্ষক লিমা খান।

শাইনি স্টেপস’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন