editor
প্রকাশিত: 5:50 PM, January 12, 2023
সিলেট সিটি কর্পোরেশনের ৪নম্বর ওয়ার্ডের আম্বরখানা খামারপট্টি কলোনীতে হতদরিদ্র অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের ঘরে ঘরে গিয়ে কম্বল বিতরণ করেছেন বিশিষ্ট নারী নেত্রী মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, সিলেট-১ আসনের সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এমপির সহধর্মিনী সেলিনা মোমেন। তিনি (১২ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুরে আম্বরখানা খামারপট্টি কলোনীতের এই কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণকালে সেলিনা মোমেন বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন প্রতিষ্ঠিত মোমেন ফাউন্ডেশন সিলেটের সুবিধা বঞ্চিত মানুষদের নিয়মিত সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে ইতোমধ্যে বেশ সুনাম কুড়িয়েছে। কোভিড-১৯ মহামারিকালে অসহায় দুস্থ মানুষের দোরগোড়ায় খাদ্য ঔষধ ও নানাবিধ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলো মোমেন ফাউন্ডেশন। গত বছর প্রলয়ংকরী বন্যায় খাদ্য সহযোগিতা করেছে মোমেন ফাউন্ডেশন। এবারে শীতে পরিধেয় কাপড়, কম্বল দিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ফাউন্ডেশন সেই ধারাবাহিকতায় আজ আম্বরখানা খামারপট্টি কলোনীতে হতদরিদ্র অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের ঘরে ঘরে গিয়ে কম্বল বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর হাতেই দেশ ও দেশের মানুষ নিরাপদ। আওয়ামী লীগ মানুষের সেবক হিসেবে কাজ করে, সব প্রতিশ্রুতি পালন করে। আমাদের সামনে উন্নয়ন ও সমৃদ্ধির স্মার্ট বাংলাদেশের হাতছানি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে আমরা স্মার্ট দেশ গড়বো।’ পাশাপাশি তিনি শেখ হাসিনার দীর্ঘায়ু সুস্থতার জন্য শীতার্ত কাছে দোয়া কামনা করেন।
সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান হেলেন আহমদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, পররাষ্ট্রমন্ত্রীর পিও শফিউল আলম জুয়েল, রুবেল আহমদ, ৪নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন ইমু, মাসুক মিয়া, ৪নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শহীদ শেখ সহ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন