editor

প্রকাশিত: 8:39 PM, January 12, 2023

মানবতার কল্যাণ সাধনের মাধ্যমেই আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব: মেয়র আরিফ

মানবতার কল্যাণ সাধনের মাধ্যমেই আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব: মেয়র আরিফ

জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির জীবন সদস্য আরিফুল হক চৌধুরী বলেছেন, মানবতার কল্যাণ সাধনের মাধ্যমেই আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। অসহায় দরিদ্র জনগোষ্ঠীর চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিতে জালালাবাদ অন্ধকল্যাণ সমিতি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জালালাবাদ চক্ষু হাসপাতালের কার্যক্রম আরো বেগবান করার লক্ষে সমাজের সকল বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।

তিনি বৃহস্পতিবার (১২ জানুয়ারী) বিকেলে সিলেট নগরীর মেজরটিলা ইসলামপুরস্থ জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির কনফারেন্স হলে সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা- ২০২২ এবং ২০২৩-২৪ সেশনের নির্বাচন অনুষ্ঠানে অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি জালালাবাদ চক্ষু হাসপাতালের বাউন্ডারি দেয়াল ও সুন্দর্য্য বর্ধনে অন্যান্য উন্নয়নমূলক কাজের আশ্বাস দেন।

সমিতির সভাপতি ও জেলা প্রশাসক মো. মজিবর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় জেলা প্রশাসক তাঁর বক্তব্যে জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি পরিচালিত জালালাবাদ চক্ষু হাসপাতালের উন্নয়নের লক্ষে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। দ্বি-বার্ষিক সাধারণ সভায় সমিতির সহ সভাপতি, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো. আব্দুল হাসান। শুরুতে সমিতির সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ হাসান বিগত সভার কার্যবিরণী পাঠ শেষে ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন, অডিট প্রতিবেদন এবং ২০২৩ সালের বাজেট উপস্থাপন করেন। সমিতির আয়-ব্যয় এর হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ মাহবুব ছোবহানী চৌধুরী।

প্রতিবেদনের উপর আলোচনা অংশ গ্রহণ করেন ও উপস্থিত ছিলেন সহ সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, আফতাব চৌধুরী, জীবন সদস্য সুয়েব আহমদ মতিন, অধ্যাপক ডা. আবুল হাশেম চৌধুরী, মো. রিয়াজুল ইসলাম, মোয়াক্কির আহমদ সিদ্দিকী, অধ্যক্ষ সাব্বির আহমদ, সিদ্দিকী আফজাল, মো. মনিরুজ্জামান চৌধুরী প্রমুখ।

সভায় সমিতির সহ-সভাপতি ইকবাল আহমদ চৌধুরী সহ প্রয়াত অন্যান্য সকল সদস্যদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

বার্ষিক প্রতিবেদনে বলা হয় ২০২২ সালে জালালাবাদ চক্ষু হাসপাতালে ৩৫ হাজার ২ শত ২৪ জন রোগীকে আউট ডোরে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং ৬৯৮ জন রোগীর চক্ষু অপারেশন করা হয়। এর মধ্যে ৭ জন রোগীর ফ্রি চক্ষু অপারেশন করা হয়। দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনার এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন ২০২৩-২৪ সালের নব-নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এডভোকেট মো. বদরুল হোসেন ও সৈয়দ মো. আবু সাদেক উপস্থিত ছিলেন।

২০২৩-২৪ সালের কমিটির দায়িত্বশীলরা হচ্ছেন সভাপতি সিলেটের জেলা প্রশাসক (পদাধিকার বলে), সহ সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, আফতাব চৌধুরী, সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল গনি ও মো. সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ মাহবুব সোবহানী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল জব্বার জলিল, প্রচার সম্পাদক দেওয়ান গোলাম রব্বানী চৌধুরী, সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, আলিমুছ ছাদাত চৌধুরী, এ কে এম আহাদুস সামাদ, মো. আব্দুল মান্নান, অধ্যাপক ডা. এম.এ সালাম, ছয়েফ উদ্দিন চৌধুরী, তেহসিন চৌধুরী, সৈয়দ কাওছার আহমদ, অধ্যাপক ডা. এ.এইচ.এম এনায়েত হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, প্রকৌশলী মো, শুয়েব আহমদ মতিন।

দ্বি-বার্ষিক সাধারণ সভায় সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার জলিল বাংলাদেশ সরকার কর্তৃক মানবকল্যাণে জাতীয় পদক পাওয়ায় সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সমিতির নেতৃবৃন্দ। সভায় সমিতির সদস্য অধ্যাপক ডা. এ.এইচ.এম এনায়েত হোসেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য নিযুক্ত হওয়ায় সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন