editor
প্রকাশিত: 7:40 PM, January 13, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের অতিরিক্ত ৫ লাখ পাউন্ড দেবে যুক্তরাজ্য। ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,সিলেট অঞ্চলে গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে অতিরিক্ত পাঁচ লাখ পাউন্ড দেবে যুক্তরাজ্য। বাংলাদেশি মুদ্রায় যা ৬ কোটি ৩২ লাখ ২০ হাজার টাকা। ব্র্যাক থেকে বিতরণ করা এই তহবিল সুনামগঞ্জ, সিলেটে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পানি, বাসস্থান, জীবিকার সুযোগ ও উন্নত পুষ্টি প্রদান করবে।
বাংলাদেশে যুক্তরাজ্যের উন্নয়ন পরিচালক ম্যাট ক্যানেল বলেন,সিলেট অঞ্চলের গত বছরের বন্যা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ যে এখন ঝুঁকিপূর্ণ তাই প্রমান করে।
হাইকমিশন জানায়, এ সহায়তা প্রদানের জন্য ব্র্যাকের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে যুক্তরাজ্য গর্বিত। যুক্তরাজ্যের এই সহায়তা প্রায় এক হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নিরাপদ পানি ও আশ্রয় নিশ্চিত করবে। এতে পাঁচ হাজারের বেশি ক্ষতিগ্রস্ত পরিবারের জীবিকা ও খাদ্য নিরাপত্তা পুনরুদ্ধার হবে।
এ বিষয়ে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, গত বছর জুন মাসে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যায় ৭২ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। গত দুই দশকের মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয় এই বন্যায়। যার মধ্যে সুনামগঞ্জ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এস এ
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর