editor
প্রকাশিত: 11:37 AM, January 14, 2023
জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে সিলেট মহানগরের শীতার্ত, দরিদ্র মানুষের মধ্যে উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
শুকবার (১৩ জানুয়ারি) সিলেট মহানগরের আল মদিনা ইন্টারন্যশনাল স্কুলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে শতাধিক দরিদ্র সিলেটবাসী এই উপহার গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জালালাবাদ লিভার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এই কার্যক্রমটি বাস্তবায়নে সর্বাত্বক সহযোগীতা প্রদান করেন। এ সময় ফাউন্ডেশনের পক্ষে কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেনশহীদুল হক, উৎপল বড়ুয়া সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই জালালাবাদ লিভার ট্রাস্ট সিলেট অঞ্চলে লিভার রোগ বিষয়ক নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নানা ধরনের কল্যাণমূখী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সাম্প্রতিক বন্যার সময় সিলেট সদর, ফেঞ্চুগঞ্জ, দক্ষিন সুরমা এবং সুনামগঞ্জের জগন্নাথপুরের ট্রাস্টের উদ্যোগে ও সহযোগীতায় একাধিক হেলথ ক্যাম্প আয়োজন ও বিনামূল্যে ওষুধ বিতরন করা হয়। এছাড়াও সে সময় সিলেট সদরের বিভিন্ন জায়গায় বন্যাপিড়ীত মানুষের মধ্যে উপহার হিসেবে অত্যাবশ্যকীয় সামগ্রীও বিতরন করা হয়েছিল। পাশাপাশি ট্রাস্টের উদ্যোগে জাতীয় ইমাম সমিতির সিলেট মহানগর শাখা, সিলেট স্টেশন ক্লাব, সিলেট চেম্বার অব কমার্স ইন্ড্রাট্রিজ, সিলেট জেলা প্রেস ক্লাব, সিলেট প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের সাথে যৌথভাবে নিয়মিতভাবে লিভার রোগ বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন