editor

প্রকাশিত: 1:33 PM, January 14, 2023

ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

ডিএসএস ডেস্ক :: উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার গোয়ালাবাজারস্থ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে সভাপতি পদে পুন:নির্বাচন অনুষ্ঠিত হয়।

দৈনিক যুগান্তরের ওসমানীনগর প্রতিনিধি জুবেল আহমদ সেকেল সভাপতি পদে ১৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক মানবজমিনের ওসমানীনগর প্রতিনিধি জয়নাল আবেদীন পেয়েছেন ৬ ভোট। এবং উজ্জ্বল দাস পেয়েছেন ০ ভোট। কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কবির আহমদ (দৈনিক শ্যামল সিলেট) নির্বাচিত হন।

এছাড়া গত ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন দৈনিক সমকাল প্রতিনিধি আনোয়ার হোসেন আনা। তার নিকটতম প্রার্থী শিপন আহমদ পেয়েছেন ১১ ভোট।

সহ সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন রণিক পাল। তার নিকটতম প্রার্থী ছিলেন আবুল কালাম আজাদ। এছাড়া সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল মতিন, সহ-সভাপতি লিলুউর রহমান পংকী, দপ্তর সম্পাদক এস জামান ফরহাদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জুবেল আহমদ, প্রচার সম্পাদক সাইদুর রহমান, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, ক্রীড়া সম্পাদক আতাউর রহমান কাওছার এবং সাংস্কৃতিক সম্পাদক জিতু আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিদর্শন করেন, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, ভাইস চেয়ারম্যান আনা মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন, ওসি তদন্ত মাসুদুল আমীন, গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান পীর মো. মজনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, নির্বাচন কর্মকর্তা আবু লায়েছ মো. দুলাল, যুবলীগ নেতা কিবরিয়া মিয়া, ওসমানীনগর থানার সেকেন্ড অফিসার এসআই সুজিত চক্রবর্তী, এসআই সুবিনয় বৈদ্য, সিনিয়র সাংবাদিক বদরুল আলম চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, যুবলীগ নেতা মঈন উদ্দিন মোহন, ইউপি সদস্য দিলোয়ার হোসেন, জিলু মিয়া, লেবু মিয়া, গোয়ালাবাজার ব্যবস্থাপনা কিটির সেক্রেটারি পরিমল দেব, ব্যবসায়ী নিখিল দেবনাথ, কবির আহমদ, অজিত দেব, শেখ মানশাহ আহমদ, শিক্ষক হাবিব চৌধুরী, বশির মিয়া, মনোজ দাশ পুরকায়স্থ, এডভোকেট অসিম কুমার দাশ, ব্যাংকার হিরা লাল ধর, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহিব হাসান, প্রবাসী কমিউনিটি নেতা আনোয়ার হোসেন, সমাজসেবক মন্নান বক্স, আওয়ামীলীগ নেতা কাওছার আহমদ।

নির্বাচন পরিচালনা করেন আবু হানিফা, লিলুউর রহমান পংকী, আব্দুল মতিন, মো. সাইদুর রহমান, জুবেল আহমদ, আতাউর রহমান কাওছার, রায়হান আহমদ।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন