editor
প্রকাশিত: 2:45 PM, January 14, 2023
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট শাখা পরিচালিত সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যান কেন্দ্রে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সোসাইটির কর্মকর্তাদের জন্য লিভার রোগ বিষয়ক একটি সচেতনতামূলক অনুষ্ঠান শনিবার (১৪ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট শাখার চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ, সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন আহমেদের সভাপত্বিতে মূল বক্তব্য উপস্থাপন করেন জালালাবাদ লিভার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক জনাব আব্দুর রহমান জামিল।
অধ্যাপক স্বপ্নীল তার বক্তব্যে ফ্যাটি লিভারের কারন, প্রতিকার, চিকিৎসা সহ নানাদিক তুলে ধরেন। তিনি জানান যে ফ্যাটি লিভার হলে আতংকিত না হয়ে বরং সচেতন হতে হবে। কারন ফ্যাটি লিভারের কোন কোন রোগীর লিভারে দীর্ঘ মেয়াদী প্রদাহ বা ক্রনিক হেপাটাইটিস থাকে যাকে ন্যাশ বলা হয়। ন্যাশ থাকলে শুধু যে লিভার সিরোসিস আর লিভার ক্যান্সারে আক্রান্ত হবার ঝুকি থাকে তাই নয়, বরং পাশাপাশি এসব রোগীদের হার্ট, ব্রেন, কিডনী ও ক্যান্সারসহ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুকিও অনেক বেশি থাকে। অন্যদিকে ফ্যাটি লিভারের যেসব রোগীরা সচেতন হন তারা অন্য রোগীদের চেয়ে অনেক বেশি ভালো থাকেন। তিনি তার বক্তব্যে ফ্যাটি লিভার নতুন নতুন ওষুধগুলোর বিষয়ে ধারনা প্রদান করেন এবং জানান যে খাদ্যাভ্যাস পরিবর্তন আর নিয়মিত হাটার মাধ্যমে ফ্যাটি লিভার নিরাময় করা সম্ভব।
অধ্যাপক স্বপ্নীল আরো জানান যে ফ্যাটি লিভার, হেপাটাইটিস বি ও সিসহ নানাবিধ রোগের কারনে যে সমস্ত রোগী লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন তাদের জন্য এখন বাংলাদেশেই স্টেমসেল থেরাপী, প্লাজমা এক্সচেঞ্জ, লিভার ডায়ালাইসিস, রেডিও ফ্রিকুয়েন্সি এবেøশন, ট্রানআর্টারিয়াল কেমোএম্বোলাইজেশনসহ অত্যাধুনিক সব চিকিৎসা দেশে বসেই গ্রহন করার সুযোগ রয়েছে। তিনি আরো জানান যে এরই মধ্যে জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে সিলেটে স্টেমসেল থেরাপী এবং ট্রান্সআর্টারিয়াল কেমোএম্বোলাইজেশন শুরু হয়েছে।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই জালালাবাদ লিভার ট্রাস্ট সিলেট অঞ্চলে লিভার রোগ বিষয়ক নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নানা ধরনের কল্যাণমূখী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সাম্প্রতিক বন্যার সময় সিলেট সদর, ফেঞ্চুগঞ্জ, দক্ষিন সুরমা এবং সুনামগঞ্জের জগন্নাথপুরের ট্রাস্টের উদ্যোগে ও সহযোগীতায় একাধিক হেলথ ক্যাম্প আয়োজন ও বিনামূল্যে ওষুধ বিতরন করা হয়। এছাড়াও সে সময় সিলেট সদরের বিভিন্ন জায়গায় বন্যাপিড়ীত মানুষের মধ্যে উপহার হিসেবে অত্যাবশ্যকীয় সামগ্রীও বিতরন করা হয়েছিল। পাশাপাশি ট্রাস্টের উদ্যোগে জাতীয় ইমাম সমিতির সিলেট মহানগর শাখা, সিলেট মহানগর কমিউনিটি পুলিশ কার্যনির্বাহী কমিটি, সিলেট স্টেশন ক্লাব, সিলেট চেম্বার অব কমার্স ইন্ড্রাট্রিজ, সিলেট জেলা প্রেস ক্লাব, সিলেট প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের সাথে যৌথভাবে নিয়মিতভাবে লিভার রোগ বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন