editor
প্রকাশিত: 8:29 PM, January 14, 2023
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জালালাবাদ থানা শাখার দ্বি বার্ষিক সম্মেলন গতকাল সন্ধ্যায় নগরীর মদিনা মার্কেটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথির বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
শ্রমিক কল্যাণ ফেডারেশন জালালাবাদ থানা শাখার সভাপতি আব্দুল হাকিম এর সভাপতিত্বে ও সহ সভাপতি ইউসুফ হাসান আকন্দ’র পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সহ সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী ও সাজ্জাদুর রহমান, শ্রমিকনেতা বেলাল আহমদ, আশরাফুল ইসলাম ফাহাদ, মাওলানা আসাদুজ্জামান, মেহেদী হাসান সোহেল প্রমুখ। সম্মেলনে অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে ইউসুফ হাসান আকন্দ কে সভাপতি ও মেহেদী হাসান সোহেল-কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট ২০২৩-২৪ সনের জালালাবাদ থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শ্রমিকরা আন্দোলন-সংগ্রামের নিজেদের অধিকার ও ন্যায্য দাবি আদায় করতে তৃণমূল শ্রমিক নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শ্রমিক জনতা অধিকার প্রতিষ্ঠার জন্য মানবিক ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন নেতৃত্ব প্রয়োজন। তিনি বলেন, শ্রমজীবী মানুষদের পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই ইসলামী রাষ্ট্র গঠনে সর্বস্তরের শ্রমিক নেতৃবৃন্দকে নিজের স্বার্থের পাশাপাশি দুনিয়া ও আখেরাতের কল্যাণে কাজ করার আহবান জানান।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন