editor
প্রকাশিত: 6:30 PM, January 16, 2023

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি, সদস্যদের এককালীন অনুদান, সাধারণ চিকিৎসা, কন্যার বিবাহ ও প্রাকৃতিক দূর্যোগে সাহায্য বাবদ চেক বিতরণ করছেন সমিতির নেতৃবৃন্দ।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সদস্যদের সন্তানদের ২০২২ সালের শিক্ষাবৃত্তি, সদস্যদের এককালীন অনুদান, সাধারণ চিকিৎসা, কন্যার বিবাহ ও প্রাকৃতিক দূর্যোগে সাহায্য বাবদ চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) সকালে সমিতির মধুবন মার্কেটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত চেক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান মো. ছুরত আলী।
সমিতির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন এর পরিচালনায় ও স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সমিতির সদস্য মো. রহমত উল্লাহ।
চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আমিনুর রাজা চৌধুরী, মো. ইসহাক মিয়া, মো. আব্দুল গফুর, মো. আব্দুল মালিক, আব্দুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা নীল কান্ত সিংহ, মো. জয়নাল আবেদিন, শওকত হায়াত খান, আতাউর রহমান জায়গীরদার, শামছুল হক, শওকত আলী, খুরশীদা বেগম প্রমুখ।
সভায় সমিতিকে কেন্দ্রীয় কমিটি কর্তৃক শ্রেষ্ঠ জেলা সমিতি নির্বাচিত করে সম্মাননা ক্রেস্ট প্রদান করায় কেন্দ্রীয় নেতৃবন্দকে অভিনন্দন জানানো হয়।
সিলেটের জেলা প্রশাসক কর্তৃক অনুমোদনক্রমে ৫৩ জন উপকারভোগী সদস্যকে শিক্ষাবৃত্তি, সদস্যদের এককালীন অনুদান, সাধারণ চিকিৎসা, কন্যার বিবাহ ও প্রাকৃতিক দূর্যোগে সাহায্য বাবদ এ চেক বিতরণ করা হয়।
সভায় সমিতির উন্নয়ন ও অনুদান বৃদ্ধির জন্য এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠার জন্য সমিতির সকল সদস্যদের প্রতি আহবান জানানো হয়। সভায় ২০২২ সালে অনুমোদনকৃত অনুদানের পরিমাণ বৃদ্ধি করায় সদাশয় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন